Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে মিটতে চলেছে SIR-এর প্রথম দফার কাজ, মঙ্গলবার বেলা ১২টার পর পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা

অবশেষে মিটতে চলেছে SIR-এর প্রথম দফার কাজ, মঙ্গলবার বেলা ১২টার পর পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা

Online Desk ডিসেম্বর 15, 2025
List.jpg

নিজস্ব সংবাদদাতা : সব জল্পনা, তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা। যাঁরা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তাঁরা এদিন বেলা বারোটার পর নিশ্চিত হতে পারবেন। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর গত চারদিন ধরে চলেছে সেই তথ্য বিশ্লেষণ করার কাজ। শেষ মুহূর্তে চলছে তার আপদকালীন ব্যস্ততা। কোনো গলদ রয়ে গেল কিনা, কে তার শিকার হলেন, তারপর কি করতে হবে এসবের জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টা। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশ হতে চলেছে তাতে নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। ২০২৫ সালের জানুয়ারি মাসের ভোটার তালিকায় এরাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম ছিল। এর তুলনায় বিরোধীদের ১ কোটি নাম বাদ যাওয়ার দাবি টিকলো না। মোটের উপর ৪৬ লক্ষর কিছু বেশি নাম বাদ পড়ছে।

যাঁরা বাদ পড়ছেন তাদের মধ্যে রয়েছে মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, ডুপ্লিকেট ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার ৬০৪ জন। এছাড়াও জেন্ডার মিস ম্যাচ বা স্ত্রী-পুরুষ নির্ধারিত না হওয়া ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

এই তালিকার বাইরেও রয়েছেন আনম্যাপড নাম। অর্থাৎ যাদের নাম ২০০২-এর সঙ্গে লিংক হয়নি। সেই সংখ্যা পাওয়া যাবে শুনানি ও যাচাই পর্বের পর। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে, এমনটা জানা যাচ্ছে কমিশন সূত্রে।

Post Views: 234

Continue Reading

Previous: ‘শতদ্রুর গ্রেফতার হিমশৈলের চূড়া মাত্র’, যুবভারতী কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল
Next: কমল ঘাটতি, শুল্ক চাপের মধ্যেও বেড়েছে ভারতের রফতানি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.