Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন শেখ হাসিনা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন শেখ হাসিনা

Online Desk জুন 27, 2024
bd-Mango.png

আল সাদি,ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের সুস্বাদু হারিভাঙ্গা আম, ইলিশ মাছ ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে উপহার সামগ্রী আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ২০ কেজি করে ২০ কার্টনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম। সাড়ে ১২ কেজি ৪ কার্টনে ৫০ কেজি ইলিশ মাছ ও ১০ কেজি করে ৫ কার্টনে ৫০ কেজি মিষ্টি উপহার পাঠান।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফ্রিজিং কাভার্ডভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। বেলা ১২টার দিকে স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভূঁইয়া দুই দেশের শূন্যরেখায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিনের কাছে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এগুলো পৌঁছে দেবেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন শেখ হাসিনা
আমাদের ছেলেমেয়েরা একসময় চাঁদেও যাবে : প্রধানমন্ত্রী
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম ও আগরতলার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

Post Views: 90

Continue Reading

Previous: এখনই হকারদের উচ্ছেদ করা হবে না – মমতা
Next: Neet Scam তদন্তে নেমে প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই, বিহার থেকে ধৃত ২

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.