Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘ইউনুস খুনি ফ্যাসিস্ট’: ভারতে বসে তোপ শেখ হাসিনার

‘ইউনুস খুনি ফ্যাসিস্ট’: ভারতে বসে তোপ শেখ হাসিনার

Online Desk জানুয়ারি 24, 2026
20260124_103658.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে ২০২৪ সালে বাংলাদেশ ছেড়েছেন। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিল্লিতে ফের একবার মহম্মদ ইউনুসকে আক্রমণ করলেন তিনি। একটি অডিও বার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে খুনি ফ্যাসিস্ট বলে নিশানা করেছেন। শুধু তাই নয় ইউনুস দেশকে সন্ত্রাস, অরাজকতার যুগে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে হাসিনার অডিও বার্তা শোনানো হয়। সেখানে তিনি দেশের রাজনৈতিক সংকটকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সংবিধানের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি ডাক দেন, ‘বহিরাগত শক্তির সেবক পুতুল সরকারকে উৎখাত করার জন্য’ জেগে ওঠার। ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানে হাসিনার আওয়ামী লীগ সরকারের বেশ কয়েক জন প্রাক্তন মন্ত্রী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। হাসিনা নিজে উপস্থিত না থেকেও তাঁর ভাষণের মাধ্যমে বার বার ইউনুসকে আক্রমণ শানিয়েছেন। নোবেলজয়ীকে বারবার ‘খুনি ফ্যাসিস্ট’, ‘সুদখোর’, ‘অর্থ পাচারকারী’ এবং ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, চলতি বছরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি সে দেশে হতে চলা নির্বাচনে একদা শাসকদল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। হাসিনার দল ছাড়াই এই নির্বাচন হতে চলেছে।

Post Views: 174

Continue Reading

Previous: যতই আমারা মানা করি না কেন, আঁখি ফিরিয়ে “এবার যে যেতে হবে” শীতকে
Next: মালাবদল-সাতপাক-সিঁদুরে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বিয়ে, সাবেকি সাজে ধরা দিলেন বর-কনে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.