Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মালাবদল-সাতপাক-সিঁদুরে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বিয়ে, সাবেকি সাজে ধরা দিলেন বর-কনে

মালাবদল-সাতপাক-সিঁদুরে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বিয়ে, সাবেকি সাজে ধরা দিলেন বর-কনে

Online Desk জানুয়ারি 24, 2026
FotoJet.jpg

ওঙ্কার বাংলা: বাঙালির সরস্বতী পুজো মানেই প্রেম দিবস আর সেইদিনই বিয়ের জন্য বেছে নিয়েছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। অবশেষে চার হাত এক হল মধুমিতা-দেবমাল্যর। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। রাজকীয় আবহে সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান। জীবনের এই বিশেষ দিনে একেবারে সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিলেন নায়িকা। লাল বেনারসি, হাতে আলতা, কপালে লাল টিপ ও কলকার সঙ্গে গয়নায় পূর্ণ হল তাঁর সাজ। বরের সাজও কিছু কম ছিল না। বিয়ের লগ্নে ঘিয়ে রঙা পাঞ্জাবি ও মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি বর হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, বিয়ের দিন তিনি সাবেকি সাজেই সাজবেন। পাশাপাশি গায়ে হলুদ অনুষ্ঠানেও ছিমছাম, রুচিশীল সাজ।
শৈশবের বন্ধুর মধ্যে ফের পেয়েছেন ভালবাসার খোঁজ। তাঁর সঙ্গেই নতুন করে ঘর বাঁধছেন মধুমিতা। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি সন্ধ্যায় আংটি বদলের অনুষ্ঠানে মেতেছিলেন মধুমিতা। বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২৪ সালে পুজোর মরসুমে দেবমাল্যের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। তারপর থেকে কখনও ঘোরার ছবি, কখনও একান্ত মুহূর্তের ঝলক, অনুরাগীদের সঙ্গে তাঁদের প্রেমের নানা স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Post Views: 178

Continue Reading

Previous: ‘ইউনুস খুনি ফ্যাসিস্ট’: ভারতে বসে তোপ শেখ হাসিনার
Next: পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশেও স্বশরীরে হাজিরায় ছাড়

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.