Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ’, শুভাংশু নিরাপদে ফিরে আসায় বললেন মা আশা

‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ’, শুভাংশু নিরাপদে ফিরে আসায় বললেন মা আশা

Online Desk জুলাই 15, 2025
shubhanshu-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় সময় মঙ্গলবার বেলা ৩টে ১ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরে নেমেছে শুভাংশুদের ‘ড্রাগন’। ১৮ দিন মহাকাশ স্টেশনে থাকার পর নিরাপদে ফিসে এসেছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ছেলে সুস্থ ভাবে ফিরে আসায় খুশি তাঁর বাবা মা।

মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভাংশু শুক্লার মা আশা শুক্লা। তিনি বলেন, ‘আমার ছেলে সুস্থভাবে ফিরে এসেছে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই মূহূর্তের সাক্ষী হয়েছেন। আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি, শেষমেশ এতদিন পরে আমার ছেলে ঘরে ফিরল।’ প্রসঙ্গত, শুভাংশুর সঙ্গে এই মহাকাশযাত্রায় সঙ্গী ছিলেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। গত ২৫ জুন ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা।

শুভাংশু পৃথিবীতে ফিরে আসায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতের প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মহাকাশে ঐতিহাসিক মিশন থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে আমি গোটা দেশের সঙ্গে যোগ দিচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নের অনুপ্রেরণা জুগিয়েছেন। এটি আমাদের নিজস্ব হিইউম্যান স্পেস ফ্লাইট মিশন – গগনযানের দিকে আরেকটি মাইলফলক।’ উল্লেখ্য, এর আগে ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে যান। মাত্র ৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন তিনি। শুভাংশুই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন। মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় তিনি।

Post Views: 259

Continue Reading

Previous: বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা হিন্দমোটরে
Next: আজীবন সদস্যপদ রাজু মুখার্জী, মোহনবাগান দিবসে আর কারা কারা পুরস্কার পাবেন দেখে নিন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.