Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের বাধা পেরিয়ে সন্দেশখালিতে শুভেন্দু

পুলিশের বাধা পেরিয়ে সন্দেশখালিতে শুভেন্দু

Online Desk ফেব্রুয়ারি 20, 2024
20240220_134010-2.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়,শুভেন্দু অধিকারী:ধামাখালির বাধা পেরিয়ে সন্দেশখালিতে পৌছালেন‌ শুভেন্দু অধিকারী। যদিও
রাজ্য যে চ্যালেঞ্জ করেছিল তা খারিজ হল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ শুধুমাত্র সন্দেশখালি যেতে পারবেন। তবে তাঁদের সঙ্গে কোনও দলীয় কর্মী বা সমর্থক থাকবে না, সেটা নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন, সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। এই নির্দেশের পরই মঙ্গলবার সকালে শুভেন্দু সন্দেশখালি রওনা দেন। তবে তাঁকে ধামাখালিতে আটকানো হয়। এর মধ্যেই রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কেউ এলাকায় যেতেই পারেন, কিন্তু ১৪৪ ধারা বজায় রাখা উচিত। তবে প্রধান বিচারপতির বক্তব্য ছিল, সন্দেশখালিতে জোর করে কৃষিজমি দখল করার অভিযোগ আছে। মূল অভিযুক্ত এখনও অধরা। ১৮ দিনের বেশি হয়ে গেছে এই পরিস্থিতি চলছে। ১৪৪ ধারা জারি করে কোনও লাভ হচ্ছে না। এর পরেই তিনি শুভেন্দু কে সন্দেশ খালিতে যাওয়ার অনুমতি দেন।এদিকে শুভেন্দু কে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে স্বাগত জানান গ্রামবাসীরা।সেখানে গিয়ে অত্যাচারিত গ্রামবাসী ও মহিলাদের সঙ্গে কথা বলেন বিরোধী দল নেতা।

Post Views: 100

Continue Reading

Previous: অবশেষে বৃন্দা কারাত কে সন্দেশ খালিতে ঢোকার অনুমতি দিলো পুলিশ
Next: জামিন চেয়ে হাইকোর্টে নিরাপদ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.