Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হেলিকপ্টারে নয়, সড়ক পথে বনগাঁয় মুখ্যমন্ত্রী, এসআইআরের প্রতিবাদে ৩টেয় জনসভা মমতার

হেলিকপ্টারে নয়, সড়ক পথে বনগাঁয় মুখ্যমন্ত্রী, এসআইআরের প্রতিবাদে ৩টেয় জনসভা মমতার

Online Desk নভেম্বর 25, 2025
MAMATA-N.jpeg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রতিবাদে প্রথম থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষার প্রতিবাদে ঠাকুরনগরে মঙ্গলবার পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিনই বনগাঁয় জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচি ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।

সূত্রের খবর, সড়ক পথে প্রথমে বনগাঁয় আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ পদযাত্রা করবেন। সূত্রের দাবি, ঠাকুরনগরে মতুয়া বাড়িতে তৃণমূল সুপ্রিমো যাবেন না। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বনগাঁ ও ঠাকুরনগরে। মোতায়েন করা হয়েছে এক হাজারেরও বেশি পুলিশকর্মীকে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। বনগাঁ, গাইঘাটা এলাকায় পুলিশের উচ্চ পদস্থ একাধিক কর্তা আগেই হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে মঞ্চ তৈরি করা হয়েছে বনগাঁ-চাকদহ সড়কের উপর।

প্রসঙ্গত, প্রথমে হেলিকপ্টারে চেপে বনগাঁ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু কপ্টারের ইনসিওরেন্সের সমস্যা থাকায় উড়ান বাতিল করা হয়েছে। ফলে কর্মসূচির সময়েও পরিবর্তন আনা হয়েছে। জানা গিয়েছে, দুপুর ৩টেয় বনগাঁয় জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কে রয়েছেন। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ও বনগাঁয় আসছেন।’

Post Views: 141

Continue Reading

Previous: একের পর এক বাঁধা স্মৃতি-পলাশের বিয়েতে! এর মাঝেই নতুন অভিযোগে ভাইরাল সোশ্যাল মিডিয়া
Next: আত্মসমর্পণের জন্য সময় চেয়ে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মাওবাদী নেতৃত্ব

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.