Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর: রাজ্যের প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকতে পারে কমিশন, বাদের তালিকায় কত জন?

এসআইআর: রাজ্যের প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকতে পারে কমিশন, বাদের তালিকায় কত জন?

Online Desk ডিসেম্বর 12, 2025
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার এনুমারেশন পর্ব শেষ হয়েছে ১১ ডিসেম্বর। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে। কমিশন সূত্রের খবর, শুনানি পর্বে রাজ্যের প্রায় ৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে। আধার কার্ড ছাড়া যে নথিগুলি এসআইআর এর জন্য গ্রহণযোগ্য, সেই নির্দিষ্ট নথি নিয়ে তাঁদেরকে হাজিরা দিতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছেন ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন। বাদের তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা হলেন মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটার। তবে খসড়া তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে। রিপোর্ট অনুসারে, রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন। নিখোঁজ ভোটার রয়েছে ১২ লক্ষ ১ হাজার ৪৬২ জন। কোনও ভোটারের বাড়িতে বিএলও তিন বার যাওয়ার পরে তার খোঁজ না পেলে সংশ্লিষ্ট ভোটারকে নিখোঁজ ভোটার বলে চিহ্নিত করা হয়। এ ছাড়া, ঠিকানা বদলে ফেলেছেন রাজ্যের মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার। একাধিক এলাকার ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। ফলে একটি জায়গায় নাম রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি ‘ভুয়ো’ ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫ জনকে। ‘অন্যান্য’ তালিকাভুক্ত হওয়া ৫৭ হাজার ৫০৯ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে।

কমিশন সূত্রের খবর, ভোটারদের মোট তিনটি বিভাগে ভাগ করেছে কমিশন— নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা। রাজ্যে এমন ভোটার রয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন। প্রজিনি ম্যাপিং হচ্ছে যাঁদের নাম ২০০২ সালের তালিকায় নেই, কিন্তু তাঁদের বাবা-মা বা আত্মীয়ের নাম রয়েছে। এই ধরণের ভোটার রয়েছেন ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন। আর নন ম্যাপিং ক্যাটেগরির আওতায় পড়ছেন প্রায় ৩০ লক্ষ ভোটার। তাঁদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম ২০০২ সালের তালিকায় নেই। তাঁদেরকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। এ ছাড়া নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এর আওতাভুক্ত কোনও ভোটারের নথি নিয়ে কমিশনের সন্দেহ হলে তাঁদেরকেও ডাকা হতে পারে।

Post Views: 330

Continue Reading

Previous: মুল্লানপুরে বোলিং-ব্যাটিং-এ হতাশা ভারতীয় ক্রিকেট দলের; দঃ আফ্রিকার সামনে ধরাশায়ী গিল-রা
Next: নাগরিকত্বের আশায় মার্কিন মুলুকে গিয়ে সন্তান জন্ম দিতে চাইলে আর মিলবে না ভিসা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.