Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নাগরিকত্বের আশায় মার্কিন মুলুকে গিয়ে সন্তান জন্ম দিতে চাইলে আর মিলবে না ভিসা

নাগরিকত্বের আশায় মার্কিন মুলুকে গিয়ে সন্তান জন্ম দিতে চাইলে আর মিলবে না ভিসা

Online Desk ডিসেম্বর 12, 2025
usa-visa.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ম রয়েছে সে দেশে গিয়ে কেউ সন্তান জন্ম দিলে সেই শিশু জন্মসূত্রে মার্কিন মুলুকের নাগরিকত্ব পেয়ে যায়। যদিও এই নিয়মে বদল আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানালেন, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশে কেউ যদি মার্কিন দেশে যেতে চান তাহলে তাঁর ভিসার আবেদন বাতিল করা হবে।

ভারতের মার্কিন দূতাবাসের তরফে বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বলা হয়, কেবলমাত্র সন্তানের জন্ম দিতে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান তাহলে মার্কিন আধিকারিকেরা সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেবেন। ট্রাম্প প্রশাসনের দাবি, পর্যটক ভিসার সুযোগ নিয়ে অনেকে মার্কিন মুলুকে যান। বস্তুত জন্মসূত্রে সন্তানের নাগরিকত্ব লাভের নিশ্চিত করতে তাঁরা এই ভিসার সুযোগ নেন। দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসার পর গত ২০ জানুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তাতে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের কথা বলা হয়। এমনকি মার্কিন সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়। ট্রাম্প প্রশাসনের নির্দেশ সাংবিধানিক ভাবে বৈধ কিনা তা খতিয়ে দেখবে আদালত শুক্রবার।

আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সায় দেয়, তাহলে সে দেশে চালু থাকা ১২৫ বছরের নিয়ম পরিবর্তন হয়ে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারবে না।

Post Views: 192

Continue Reading

Previous: এসআইআর: রাজ্যের প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকতে পারে কমিশন, বাদের তালিকায় কত জন?
Next: প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিবরাজ প্যাটেল; মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.