Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

Online Desk জানুয়ারি 13, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। সেই আর্জির প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী সোমবার মামলাটি শোনা হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে। সে দিনই ওই মামলাটি শোনা হবে। শীর্ষ আদালতে ওই আইনজীবী জানান, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে কেন্দ্র করে রাজ্যে ছ’টি ঘটনা ঘটে গিয়েছে। তবে তিনি কোন ঘটনার কথা বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন সর্বোচ্চ আদালতে মামলা করেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত সেই মামলার শুনানি ছিল। আইনজীবী কপিল সিব্বল সেই মামলায় সওয়াল করেন। আদালতে তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সমাজ মাধ্যমে যাবতীয় নির্দেশ দিচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত কাজের নির্দেশ দিচ্ছে বিএলওদের। বাংলার বহু ভোটারকে অযৌক্তিক ভাবে চিহ্নিত করে শুনানির জন্য ডাকা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার কমিশন জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় চায়। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ১৯ জানুয়ারি।

Post Views: 231

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর এখনও চলছে’: পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সেনাপ্রধানের
Next: ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম ২৬ বছরের তরুণকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.