Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর এখনও চলছে’: পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সেনাপ্রধানের

‘অপারেশন সিঁদুর এখনও চলছে’: পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সেনাপ্রধানের

Online Desk জানুয়ারি 13, 2026
upendra-dwivedi.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর এখনও চলছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো ‘দুঃসাহসিক কাজের’ ‘কার্যকরভাবে মোকাবিলা করা হবে’।

২০২৬ সালে প্রথম বার মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জেনারেল দ্বিবেদী। সেখানে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর সময় সেনাদের একত্রিত করেছিল। পাকিস্তান ‘কোনও ভুল করলে’ স্থল অভিযানের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ছিল সেনা। উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। যার জবাবে ভারতের সেনা বাহিনী ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। মৃত্যু হয় ১০০ জনেরও বেশি সন্ত্রাসীর। সেই অভিযানের পর পাকিস্তানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যে সংঘাত চার দিন ধরে চলার পর ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

জেনারেল দ্বিবেদী বলেন, ‘অপারেশন সিঁদুর ছিল তিন বাহিনীর সমন্বয়ের সেরা দৃষ্টান্ত।’ সাংবাদিকদের তিনি বলেন, পাকিস্তান যদি কোনও ভুল করত, তবে আমরা স্থল অভিযান শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।’ তিনি আরও বলেন, ২০২৫ সালে ৩১ জন সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন। এদের মধ্যে অপারেশন মহাদেবে নির্মূল হওয়া পহেলগাঁও হামলার তিন সন্ত্রাসীও ছিল। তিনি বলেন, সক্রিয় স্থানীয় জঙ্গির সংখ্যা এখন একক সংখ্যায় নেমে এসেছে।

Post Views: 171

Continue Reading

Previous: ‘ট্রানজিট ভিসা’য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে মোট ১৯ চুক্তিতে সই দু’দেশের
Next: পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.