Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘ট্রানজিট ভিসা’য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে মোট ১৯ চুক্তিতে সই দু’দেশের

‘ট্রানজিট ভিসা’য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে মোট ১৯ চুক্তিতে সই দু’দেশের

Online Desk জানুয়ারি 13, 2026
merz.jpg

ওঙ্কার ডেস্কঃ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। দু’দেশের মধ্যে মোট ১৯টি চুক্তি সই হল। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন- সব ক্ষেত্রেই একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিল দুই দেশ। সূত্রের খবর, সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে ভিসা নীতি নিয়ে। মার্জ জানিয়েছেন, ভারতীয়দের জন্য জার্মানির ‘ট্রানজিট ভিসা’ আরও সহজ এবং শিথিল করা হবে। ফলে ভারতীয় যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে। পাশাপাশি জার্মানির স্বাস্থ্য পরিষেবায় ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।
জানা গিয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, দুই দেশের মেধা-অদলবদলের মতো বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। জার্মানি থেকে উন্নত সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি কেনার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্তারা।
সূত্রের খবর, দু’দিনের সফরের প্রথম দিনেই গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। গান্ধীনগরে বৈঠকের আগে মার্জ আমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের প্রতি শ্রদ্ধা জানান। তারপর যান সবরমতী নদীর ধারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। সেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘুড়ি ওড়ানোতেও অংশগ্রহণ করেন।
অন্যদিকে, আগামী ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। ইউরোপের দুই বড় দেশের সঙ্গে ভারতের পরপর উচ্চপর্যায়ের আলোচনা বিশ্বরাজনীতিতে দিল্লিকে আরোও শক্তিশালী করে তুলবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Continue Reading

Previous: ইরানে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০, মরছে খামেনিপন্থীরাও
Next: ‘অপারেশন সিঁদুর এখনও চলছে’: পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সেনাপ্রধানের

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.