Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০, মরছে খামেনিপন্থীরাও

ইরানে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০, মরছে খামেনিপন্থীরাও

Online Desk জানুয়ারি 13, 2026
iran-pro.jpg

ওঙ্কার ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠননের তরফে জানানো হয়েছে, বিক্ষোভে মৃতদের মধ্যে রয়েছে পুলিশ এবং সরকারপন্থীরাও। দেশটির রাজধানী তেহরান-সহ বিভিন্ন শহরের হাসপাতালের মর্গে অপরিচিত মৃতদেহের সংখ্যা বাড়ছে।

জিনিসত্রের মূল্যবৃদ্ধির জেরে ইরানবাসীর মধ্যে যে অসন্তোষ দানা বাঁধছিল, তা বিক্ষোভ আকারে ছড়িয়ে পড়ে ১৭ দিন আগে। সেই বিক্ষোভ ধীরে ধীরে ছড়াতে থাকে দেশটির বিভিন্ন জায়গায়। ইরানের সমস্ত শ্রেণির মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন। অন্য দিকে ইরানের বিক্ষোভের আবহে কী করণীয় তা নিয়ে উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে বার্তা দিয়েছেন। যা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপড়েন তৈরি হয়।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি এই পরিস্থিতিতে ইরানে হামলা চালানোর নির্দেশ দেন, তবে সে ক্ষেত্রে তেল ভান্ডার গুলি দখল করতে পারে ওয়াশিংটন। এ ছাড়া সামরিক ঘাঁটিও ধ্বংস করতে পারে মার্কিন বাহিনী। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হবে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না। তবে যুদ্ধের জন্য প্রস্তুত আছি।’

Post Views: 229

Continue Reading

Previous: বাবা মাকে না দেখলে কড়া পদক্ষেপ তেলেঙ্গানায়, সরকারি কর্মীদের কাটা যাবে বেতন!
Next: ‘ট্রানজিট ভিসা’য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে মোট ১৯ চুক্তিতে সই দু’দেশের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.