Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাবা মাকে না দেখলে কড়া পদক্ষেপ তেলেঙ্গানায়, সরকারি কর্মীদের কাটা যাবে বেতন!

বাবা মাকে না দেখলে কড়া পদক্ষেপ তেলেঙ্গানায়, সরকারি কর্মীদের কাটা যাবে বেতন!

Online Desk জানুয়ারি 13, 2026
old.jpg

ওঙ্কার ডেস্কঃ বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করলে কড়া পদক্ষেপ নিতে চলেছে তেলেঙ্গনা সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্থ রেড্ডি সোমবার এক অনুষ্ঠানে জানান, যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নিচ্ছেন না, তাদের বেতনের ১০ শতাংশ কেটে সরাসরি বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকার এই বিষয়ে একটি আইন আনার সিদ্ধান্ত নিয়েছে।
বৃদ্ধ মা বাবাদের পাশাপাশি তিনি প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নতুন সহায়তামূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। এই উদ্যোগে রেট্রোফিটেড মোটরচালিত যান, ব্যাটারি ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, হিয়ারিং এইড, মোবাইল ফোনসহ আধুনিক যন্ত্র সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, এটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান এবং আত্মসম্মানের সঙ্গে সমাজে বাঁচার সুযোগ নিশ্চিত করবে।
পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে নতুন ডে-কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলোতে প্রবীণদের দেখাশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামাজিক অন্তর্ভুক্তি ও সমানাধিকারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করে তিনি জানান, আগামী পুরসভা নির্বাচনে প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি করে কো-অপশন সদস্য পদ ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে।

Post Views: 118

Continue Reading

Previous: তপসিয়া মোড়ে উলটে গেল বাস, কাচ ভেঙে উদ্ধার করা হল যাত্রীদের
Next: ইরানে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০, মরছে খামেনিপন্থীরাও

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.