Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তপসিয়া মোড়ে উলটে গেল বাস, কাচ ভেঙে উদ্ধার করা হল যাত্রীদের

তপসিয়া মোড়ে উলটে গেল বাস, কাচ ভেঙে উদ্ধার করা হল যাত্রীদের

Online Desk জানুয়ারি 13, 2026
bus.jpg

ওঙ্কার ডেস্কঃ সাতসকালে পথদুর্ঘটনা কলকাতায়। তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রী বোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। গুরুতর জখম যাত্রীদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উলটে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় যাত্রীদের সেখান থেকে উদ্ধার করা যায়নি। পরে বাসের পিছনের দিকের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। গেটের সামনে আটকে ছিলেন বাসের কন্ডাক্টর। তাঁকে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল! দ্রুত গতি নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাসটির সামনে একটি বাইক চলে এসেছিল। মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসটি ঘোরানোর চেষ্টা করেন চালক। তার পরেই পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি।

Post Views: 172

Continue Reading

Previous: নরমাংস খাওয়ার জন্যই কি খুন! দিনহাটায় নৃশংস হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত
Next: বাবা মাকে না দেখলে কড়া পদক্ষেপ তেলেঙ্গানায়, সরকারি কর্মীদের কাটা যাবে বেতন!

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.