Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নরমাংস খাওয়ার জন্যই কি খুন! দিনহাটায় নৃশংস হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত

নরমাংস খাওয়ার জন্যই কি খুন! দিনহাটায় নৃশংস হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত

Online Desk জানুয়ারি 13, 2026
khun-22.jpg

ওঙ্কার ডেস্কঃ দিনহাটায় শ্মশানবাসী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের সন্দেহ হাড় হিম করার জোগাড় করেছে নিঃসন্দেহে তা বলাই যায়। পুলিশ সূত্রে খবর, নরমাংস খাওয়ার জন্যই অভিযুক্ত ওই ব্যক্তিকে খুন করে থাকতে পারেন। খুনের পরে দেহটি বাড়ির পাশের একটি কলতলায় পরিষ্কার করেন বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত শনিবার দিনহাটার কুরসার হাটে একটি শ্মশান এলাকা থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট ধারণা করা গেছিল যে এটা খুন। পুলিশ তদন্ত এগোলেও ফাঁকা শুনশান জায়গা হওয়ায় কোনও সিসিটিভি ফুটেজ পাওয়াও সম্ভব হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি শ্মশানে থাকছিলেন বিগত একবছর ধরে। তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শেষে গোপন সূত্রে পুলিশ খবর পায় ফিরদৌস আলম নামে এক ব্যক্তি এই কান্ড ঘটিয়েছে। সেই সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের কথায়, “খুব নৃশংস ভাবে হত্যাটি করা হয়েছে। খুব বীভৎস হত্যা”। পুলিশ আরোও জানায়, এই হত্যাকাণ্ডটি ঘটানোর পিছনে তাঁর সে রকম কোনও উদ্দেশ্য ছিল না খুনির। খুন করার জন্য খুনটি করা হয়েছে। পরে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কলতলায় মৃতদেহটি পরিষ্কার করেন অভিযুক্ত। মৃতদেহটি খাওয়ার উদ্দেশ্য ছিল তাঁর। ক্যানিবলিজম এর কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। তদন্ত চলছে জোরকদমে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কথাবার্তা অত্যন্ত খাপছাড়া, অসংলগ্ন। তবে মানসিক ভারসাম্যের সমস্যার কোনও প্রামাণ্য নথি নেই। অভিযুক্তকে জেরা করে তদন্তের কিনারায় পৌঁছতে চাইছে পুলিশ।

Post Views: 168

Continue Reading

Previous: ইরানের সঙ্গে কোনও দেশ বাণিজ্য করলে মাসুল গুনতে হবে, নতুন ফরমান জারি করলেন ট্রাম্প
Next: তপসিয়া মোড়ে উলটে গেল বাস, কাচ ভেঙে উদ্ধার করা হল যাত্রীদের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.