Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সঙ্গে কোনও দেশ বাণিজ্য করলে মাসুল গুনতে হবে, নতুন ফরমান জারি করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে কোনও দেশ বাণিজ্য করলে মাসুল গুনতে হবে, নতুন ফরমান জারি করলেন ট্রাম্প

Online Desk জানুয়ারি 13, 2026
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্কঃ গতবছর ইরানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এবার ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অস্ত্র শুল্ক। ইরানের উপরে আর্থিক প্রতিবন্ধকতা চাপিয়ে দিল আমেরিকা। নতুন ফরমান জারি করলেন ট্রাম্প। জানালেন, কোনও দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করলে তাদের থেকে ২৫ শতাংশ শুল্ক নেবে ট্রাম্পের প্রশাসন। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।
সোমবার রাতে ট্রুথ সোশ্যাল-এ নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশকে আমেরিকার সঙ্গে যে কোনও বাণিজ্য করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটিই চূড়ান্ত নির্দেশ এবং এর কোনও পরিবর্তন হবে না।”
ইরানে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে। ইরান বিক্ষোভোকারীদের উপর যেভাবে দমনপীড়ন শুরু করেছে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানকে আগেই হুমকি দিয়েছিল আমেরিকা। এবার কার্যত আর্থিক প্রতিবন্ধকতাও তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প।
ইরানে প্রাথমিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও, ক্রমে তা পরিণত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে এক বিক্ষোভে। তেহরান-সহ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। আন্দোলনকারীদের দাবি, সোমবার পর্যন্ত ইরানে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে আটক হয়েছেন ১০,৬০০ জন।

Post Views: 176

Continue Reading

Previous: সাতসকালে ফের মেট্রো সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট থেকেই গোলযোগ, আতঙ্কিত যাত্রীরা
Next: নরমাংস খাওয়ার জন্যই কি খুন! দিনহাটায় নৃশংস হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.