Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাতসকালে ফের মেট্রো সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট থেকেই গোলযোগ, আতঙ্কিত যাত্রীরা

সাতসকালে ফের মেট্রো সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট থেকেই গোলযোগ, আতঙ্কিত যাত্রীরা

Online Desk জানুয়ারি 13, 2026
metro.jpg

ওঙ্কার ডেস্কঃ কলকাতা মেট্রোয় প্রায়দিনই বিভ্রাট-গোলযোগ! এ যেন নিত্য ঘটনা। মঙ্গলবার সকালেও ফের মেট্রোয় সমস্যা। ব্লু লাইনে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে মেট্রো আটকে যায় বলে খবর। অফিস টাইমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
জানা গেছে, মঙ্গলবার সকালে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো আচমকাই নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝামাঝি জায়গায় আটকে পড়ে। আলো নিভে যাওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মেট্রো রেল সূত্রে খবর, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকেই এই গোলযোগের সৃষ্টি হয়। আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব যাত্রীদের নিরাপদে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অন্ধকার হয়ে যায় মেট্রোর ভিতরে। মেট্রো থেমে যায়। সুড়ঙ্গে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে মেট্রো কর্মীরা তাঁদের আশ্বস্ত করেন। সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে নিয়ে বের করা হয় তাদের।
এই ঘটনার জেরে কয়েকটি স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে যায়। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালু থাকলেও, মাঝের অংশে পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের সমস্যাটি দ্রুত মেরামত করে পুরো রুট আবার সচল করার চেষ্টা চলছে।

Post Views: 148

Continue Reading

Previous: এবছর মাঘের শীত লাগতে চলছে বাঘের গায়ে, বলছে হাওয়া অফিস
Next: ইরানের সঙ্গে কোনও দেশ বাণিজ্য করলে মাসুল গুনতে হবে, নতুন ফরমান জারি করলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.