Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পচা সবজির আড়ালে পাচারের ছক বানচাল, বারুইপুরে উদ্ধার ৭০ লক্ষ টাকার গাঁজা! গ্রেফতার ৩

পচা সবজির আড়ালে পাচারের ছক বানচাল, বারুইপুরে উদ্ধার ৭০ লক্ষ টাকার গাঁজা! গ্রেফতার ৩

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-65.webp

বাবলু প্রামাণিক, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে বড়সড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। বারুইপুর থানা এবং এসওজি-র যৌথ টিম ছয়ানি এলাকায় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে অভিযান চালায়। সেখান থেকেই একটি চার চাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬৩৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে বাসন্তীর দিকে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের নজর এড়াতে অভিনব কায়দা নিয়েছিল পাচারকারীরা। গাড়িতে পচা সবজির নিচে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজার প্যাকেটগুলি, যাতে দুর্গন্ধে কেউ তল্লাশি না করে।

পুলিশের দাবি, এই বিপুল পরিমাণ মাদক বাজারে ছড়িয়ে পড়লে যুব সমাজের মধ্যে নেশার প্রকোপ বাড়ত এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বড়সড় হুমকি তৈরি হত। বিশেষ করে সুন্দরবন লাগোয়া এলাকায় এই ধরনের মাদক ছড়িয়ে পড়া মানে আইন-শৃঙ্খলার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের আশঙ্কা। সেই কারণেই এই উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে জেলা পুলিশ।

উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, ওড়িশা থেকে বাংলায় মাদক আনার এই নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ।

Continue Reading

Previous: বিশাল হাতে শিল্ড ফাইনালে মোহনবাগান
Next: ৫ অক্টোবর ১২ রাশির ভাগ্যফল

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.