Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে গ্রেফতার পর্ণকান্ডের মাথা আরিয়ান, মা শ্বেতার খোঁজ চালাচ্ছে পুলিশ

অবশেষে গ্রেফতার পর্ণকান্ডের মাথা আরিয়ান, মা শ্বেতার খোঁজ চালাচ্ছে পুলিশ

Online Desk জুন 11, 2025
H.jpg

নিজস্ব সংবাদদাতা : সোদপুরের তরুণীর উপর অত্যাচার ও যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতেই অভিযুক্ত শ্বেতা খান ও আরিয়ান খানের খোঁজ চালাচ্ছিল হাওড়া পুলিশ। দীর্ঘ পাঁচ দিন পর অবশেষে আরিয়ানের হদিশ মিলল। কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হল শ্বেতা পুত্র আরিয়ানকে। তাঁকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

সোদপুরের তরুণীর পরিবার মেয়ের উপর যৌন নির্যাতনের মামলা দায়ের করতে পুলিশের দারস্থ হবার পর হাওড়ার পর্ণকাণ্ডের অভযুক্ত শ্বেতা ও আরিয়ান খান গা ঢাকা দিয়েছিল। দীর্ঘ পাঁচদিন তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে কলকাতার গল্ফ গ্রিন থেকে আরিয়ান খানকে পাকড়াও করে পুলিশ। শ্বেতা খানের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

উল্লেখ্য পর্ণকাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের বাঁকড়ার ফকিরপাড়ার ফ্ল্যাটে তল্লাশি করার অনুমতি পেয়েছিল পুলিশ। সেই ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক তদন্তের জন্য খুব আশাপ্রদায়ী হবে বলে মনে করেছিলেন হাওড়া থানার পুলিশ।ওই ফ্ল্যাটে সোদপুরের ঐ তরুণীর উপর অত্যাচারের কোনো প্রমান পেতে পারে পুলিশ, এমনটাই অনুমান তাঁদের। ইতিমধ্যে শ্বেতার মা কে আটক করেছে ডোমজুর থানার পুলিশ। সেখানে তাঁকে পুলিশি জেরায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়ে কোথায় গা ঢাকা দিয়ে আছে সে কথাও জানবার চেষ্টা করছে পুলিশ। শ্বেতা খানের একটি ৩ বছরের মেয়ের খোঁজ পেয়েছে পুলিশ। কোনো এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে রেখেই পালাতক মা। শ্বেতার প্রথম স্বামী তাঁর বিরুদ্ধে অভি্যোগ আনেন, শ্বেতার জন্যই তাঁদের আরেক মেয়ে আত্মঘাতী হয়েছিল।

অন্যদিকে সোদপুরের ওই নির্যাতিতার শারীরিক অবস্থা খারাপের দিকে। মঙ্গলবার রাতে তাঁকে সাগর দত্ত হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড থেকে আইসিইউ তে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। তরুণীর মাথায় ও পায়ে যখম গুরতর।

Post Views: 175

Continue Reading

Previous: বৃষ্টি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফলাফল কী হবে!
Next: সুনিধির অনুষ্ঠান থেকে সেনাদের সম্মান, জমকালোভাবে শুরু হতে যাচ্ছে বেঙ্গল প্রো টি২০

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.