Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বৃষ্টি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফলাফল কী হবে!

বৃষ্টি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফলাফল কী হবে!

Online Desk জুন 11, 2025
FB_IMG_1749620144095.jpg

স্পোর্টস ডেস্ক : লর্ডসে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৩-২৫ চক্রে প্রোটিয়ারা ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। দুই দলই আইসিসির শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে নামছে। মহারণের আগের দিনই দুই দলই জানিয়ে দিয়েছে নিজেদের প্রথম একাদশ। প্রোটিয়াদের দলে তিন প্রধান পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার আছেন একমাত্র কেশভ মহারাজ। ব্যাটিং লাইনআপে রায়ান রিকেলটন,অধিনায়ক বাভুমার সৰঙ্গে আছেন ফর্মে থাকা এইডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম। ফাইনালে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে দেখা যাবে মার্নাস লাবুশেনকে। সঙ্গে থাকবেন আরেক অভিজ্ঞ তারকা উসমান খোয়াজা। অর্থাৎ, ভারত সিরিজে আলোচিত তরুণ স্যাম কনস্টাস নেই ফাইনালের মহারণে।

এছাড়া গতবার ফাইনাল ম্যাচের অন্যতম নায়ক স্কট বোল্যান্ডের জায়গায় এবার খেলবেন জশ হ্যাজলউড। অজিদের পেস বিভাগে আছেন অধিনায়ক কামিন্স ও মিচেল স্টার্ক। পিঠের সার্জারি শেষে ফেরা ক্যামেরন গ্রিনও আছেন একাদশে। ম্যাচ চলাকালীন বৃষ্টি হলেও হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ফাইনাল শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর বৃষ্টির কথা মাথায় রেখে ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। খেলার দ্বিতীয় দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা (২৫%) থাকলেও, বাকি দিনগুলি মূলত মেঘলা হলেও খেলার উপযোগী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Post Views: 213

Continue Reading

Previous: প্যারাগুয়ে হারিয়ে নিজেদের বিশ্বকাপের টিকিট ব্রাজিলের, জন্মদিনেই অ্যানচেলোত্তির প্রথম জয় উপহার
Next: অবশেষে গ্রেফতার পর্ণকান্ডের মাথা আরিয়ান, মা শ্বেতার খোঁজ চালাচ্ছে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.