Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্যারাগুয়ে হারিয়ে নিজেদের বিশ্বকাপের টিকিট ব্রাজিলের, জন্মদিনেই অ্যানচেলোত্তির প্রথম জয় উপহার

প্যারাগুয়ে হারিয়ে নিজেদের বিশ্বকাপের টিকিট ব্রাজিলের, জন্মদিনেই অ্যানচেলোত্তির প্রথম জয় উপহার

Online Desk জুন 11, 2025
FB_IMG_1749625264494.jpg

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল আছে ব্রাজিলেই। নিজেদের পুরোনো ছন্দে ফিরলো সাম্বা ম্যাজিক। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্যারাগুয়েকে হারাল ১–০ ব্যবধানে। জয়ের গোলটি ভিনিসিয়াস জুনিয়রের। অ্যানচেলোত্তি জমানায় প্রথম জয় পেল ব্রাজিল। আর কলম্বিয়ার কাছে আটকে গেল আর্জেন্টিনা। যদিও মেসিরা আগেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গিয়েছে।

বিশ্বের একমাত্র দেশ হিসাবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। অ্যানচেলোত্তির সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু এদিনের জয়ে তা কাটল। যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় ইকুয়েডর এবং ব্রাজিল, দুই দেশেরই ২৫ পয়েন্ট রয়েছে। তবে বেশি জয় থাকায় দ্বিতীয় স্থানে ইকুয়েডর। দুই দেশই আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্টে পিছিয়ে। তবে সপ্তম স্থানাধিকারী ভেনেজুয়েলার থেকে সাত পয়েন্টে এগিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল ইকুয়েডর এবং ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে ছ’টি দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। সপ্তম দেশ প্লে–অফে খেলবে।

মঙ্গলবার ছিল অ্যানচেলোত্তির জন্মদিন। সে দিনই জিতল ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে আগ্রাসী ছকে দল নামিয়েছিলেন কোচ। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামানোর সিদ্ধান্ত কাজে লাগে। নির্বাসন কাটিয়ে ফিরেছিলেন রাফিনহাও।

Post Views: 186

Continue Reading

Previous: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কে ঘিরে উত্তপ্ত সুন্দরবন ,আহত ছয় কর্মী
Next: বৃষ্টি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফলাফল কী হবে!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.