Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কে ঘিরে উত্তপ্ত সুন্দরবন ,আহত ছয় কর্মী

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কে ঘিরে উত্তপ্ত সুন্দরবন ,আহত ছয় কর্মী

Online Desk জুন 11, 2025
IMG-20250611-WA0006.jpg

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : আবারো রাজ্যের শাসক দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারির ঘটনায় উত্তপ্ত এলাকা। সূত্রের খবর ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ জন তৃণমূল কর্মী । মঙ্গলবার রাতে সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারনগর পঞ্চায়েতের রাধানগর বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় জখম হয়েছেন গিয়াসউদ্দিন জমাদার, আলেম মারিফ, ছাবিবুল মোল্লা, শাহাবুর জমাদার, আমিনা বিবি ও রাহেলা জমাদার। বর্তমানে জখম অবস্থায় ছয় জনই মোল্লা খালি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে ২০২৩ সালের ২৭ শে নভেম্বর রাধানগরের তৃণমূল বুথ সভাপতি মুছাকলি মোল্লা খুন হয়েছিলেন। বর্তমানের সেই ঘটনা আদালতে বিচারাধীন। স্থানীয় সূত্রে আরো জানা গেছে যে ছয় জন ব্যক্তি আক্রান্ত হয়েছে তারা মুছাকলি মোল্লার খুনের ঘটনার পর বাইরে চলে গিয়েছিল। তবে কিছুদিন আগেই তারা এলাকায় ফিরে আসে। স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার রাতে ওদের উপর মুছাকলি র পরিবারের সদস্য ও এলাকার কিছু মানুষ লোহার রড, লাঠি নিয়ে আক্রমণ করে। এরপর স্থানীয়রা আক্রান্তদের মোল্লাখালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তপন মন্ডল জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেস একটাই দল কোন গোষ্ঠী নেই। তবে কি ঘটনা ঘটেছে আমার জানা নেই “। তিনি আরো জানিয়েছেন ২০২৩ সালে ২৭ শে নভেম্বর মুছাকলি খুনের পর তাঁর স্ত্রীকে ভয় দেখিয়েছিল খুনে জড়িত থাকা ব্যক্তিরা। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল । তবে সঠিক কি ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 271

Continue Reading

Previous: রাজাকে খুনের সময় ভাড়াটে খুনীদের সঙ্গেই ছিলেন সোনম
Next: প্যারাগুয়ে হারিয়ে নিজেদের বিশ্বকাপের টিকিট ব্রাজিলের, জন্মদিনেই অ্যানচেলোত্তির প্রথম জয় উপহার

সম্পর্কিত গল্প

FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.