Skip to content
আগস্ট 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সোমালিয়া-ইয়েমেনের জলসীমায় জলদস্যুদের কবলে ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয়

সোমালিয়া-ইয়েমেনের জলসীমায় জলদস্যুদের কবলে ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয়

Online Desk আগস্ট 21, 2026
1000367587.jpg

ওঙ্কার ডেস্ক: সোমালিয়া ও ইয়েমেনের কাছাকাছি সমুদ্রপথে ফের জলদস্যুদের হামলা। পৃথক দুটি ঘটনায় দুটি পণ্যবাহী জাহাজ দখল করেছে সশস্ত্র দস্যুরা। শুধু তাই নয়, দুটি জাহাজে থাকা ২২ ভারতীয় নাবিককে বন্দি করেছে তারা।

প্রথম ঘটনাটি ঘটেছে এডেন উপসাগরে। ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে হামলার মুখে পড়ে ‘এমটি সিবু ১’ নামে একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার। ইরিত্রিয়ার পতাকাবাহী ওই জাহাজটিতে ছয় জন সশস্ত্র দস্যু উঠে পড়ে বলে অভিযোগ। এরপর তারা জাহাজটির দখল নেয়।জাহাজে মোট ২০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জনই ভারতীয়। বাকিদের মধ্যে সিরিয়া, সুদান ও ইরাকের এক জন করে নাগরিক রয়েছেন। আরও এক কর্মীর পরিচয় এখনও জানা যায়নি। মেরিটাইম কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, জাহাজের কর্মীরা আপাতত নিরাপদে রয়েছেন। তাঁদের বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পৃথক আরেকটি ঘটনা ঘটেছে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে। সেখানে ‘এম/ভি লুতুফ’ নামে একটি কার্গো জাহাজ দখল করেছে আট জন সশস্ত্র দস্যু। ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটিতে ১০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ছয় জন ভারতীয় নাবিক। এছাড়া ছিলেন এক জন তুর্কি এবং এক জন জর্জিয়ান নাগরিক। দু’জন সার্বিয়ান নিরাপত্তাকর্মীও ছিলেন। জানা গিয়েছে, জাহাজটির মালিক ‘পোলার মুভমেন্ট শিপিং’। জাহাজটিতে অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম এবং স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে যাওয়া হচ্ছিল। এই সরঞ্জাম মোগাদিসুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছিল বলে জানা গিয়েছে।

Post Views: 19

Continue Reading

Previous: জুতোর ব্যবসা ছেড়ে হোটেলে বিনিয়োগ, অগ্নিকাণ্ডের পর উত্তরপ্রদেশে পালানোর ছক ছিল আবু জাফরের!
Next: ২১ আগস্ট: বাংলাদেশের গণতন্ত্র হত্যার কালো অধ্যায়

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.