Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ির মালিকানা মামলায় বাবার পক্ষে রায় আদালতের, জন্মদাতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ছেলের

বাড়ির মালিকানা মামলায় বাবার পক্ষে রায় আদালতের, জন্মদাতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ছেলের

Online Desk জুন 12, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: বৃদ্ধ বাবাকে হেনস্থা করার পাশাপাশি বারবার ঝগড়া করত ছেলে। আর সে কারণে বাড়ি থেকে তাকে উচ্ছেদ করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৮২ বছরের বৃদ্ধ। বিচারক বাবার পক্ষে রায় দেওয়ায়, রাস্তায় জন্মদাতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলে গুণধর ছেলে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বৃদ্ধের নাম জাফর কামারুদ্দিন সাইয়্যেদ প্যাটেল। তাঁর ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর প্রায়শই দুর্ব্যবহার করতেন কামারুদ্দিনের সঙ্গে। সেই অভিযোগে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য দুই বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ। তিনি জলসম্পদ বিভাগে কর্মরত ছিলেন একসময়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কামারুদ্দিনের সঙ্গে ছেলে জাফরের দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জাফর নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।

ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে কামারুদ্দিন পুনেতে তাঁর মেয়ের বাড়িতে গিয়ে থাকছিলেন। এর পর বাড়ি নিজের দখলে আনার জন্য মামলা করেন। আদালত কামারুদ্দিনের পক্ষে রায় দেওয়ার পর তিনি ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশের কপি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই পথে কামারুদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করা হয়। অটো থামিয়ে জাফর তাঁর বাবা প্রকাশ্যে সবার সামনে ছুরিকাঘাত করে হত্যা করে। হামলার সময় কামারুদ্দিনের সঙ্গে থাকা তাঁর মেয়েও জখম হন। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।

Post Views: 33

Continue Reading

Previous: ‘গৃহিণীরাই জাতি নির্মাতা’, ঐতিহাসিক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট
Next: সল্টলেকের পর সৈকত শহর! সরিয়ে দেওয়া হল দিঘার বিশ্ববাংলা লোগো

সম্পর্কিত গল্প

shatraghnu-sinha.jpg

‘অভিষেক আমার নেতা নন’, মমতার প্রতি আনুগত্য স্বীকার করেও বিস্ফোরক শত্রুঘ্ন!

Online Desk জুন 12, 2026
AB.jpg

ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

Online Desk জুন 12, 2026
knife.jpg

কটুক্তির অভিযোগে স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন কিশোরের!

Online Desk জুন 12, 2026

You may have missed

shatraghnu-sinha.jpg

‘অভিষেক আমার নেতা নন’, মমতার প্রতি আনুগত্য স্বীকার করেও বিস্ফোরক শত্রুঘ্ন!

Online Desk জুন 12, 2026
AB.jpg

ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

Online Desk জুন 12, 2026
knife.jpg

কটুক্তির অভিযোগে স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন কিশোরের!

Online Desk জুন 12, 2026
media-file-scam-900x500.png

রোম্যান্সের টানে টিন্ডারে পরিচয়, ৫২ লক্ষ টাকা খুইয়ে প্রতারণার শিকার মহিলা বিচারক

Online Desk জুন 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.