Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাথর প্রতিমায় ৪২ স্কুলে প্রায় ৬০০০ সাইকেল বিলি

পাথর প্রতিমায় ৪২ স্কুলে প্রায় ৬০০০ সাইকেল বিলি

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
sabuj-sathi-cycle.jpg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে একাধিক প্রকল্প। ২৫ বছর বয়সী মহিলাদের মাসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবকদের যুবশ্রী, অপরদিকে প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীরা যাতে রোজ স্কুলে যেতে পারে, তার জন্য তৈরি হয়েছে ‘সবুজ সাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে সকল ছাত্র-ছাত্রীরা রয়েছেন তাদের তুলে দেওয়া হয় একটি সাইকেল।

পাথরপ্রতিমা ব্লকের গদামথুরা গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে ৪২টি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রায় ছয় হাজার ছাত্র-ছাত্রীর হাতে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হল শনিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে চালু হওয়া ‘সবুজ সাথী’ প্রকল্প, রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। গ্রামাঞ্চলের পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছেন অভিভাবকরা।

দূরবর্তী এলাকা থেকে প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে সাইকেল পাওয়ায় তাদের সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হবে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মুখে ছিল খুশির হাসি। অনেকেই জানান, আর্থিক কারণে আগে সন্তানদের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হত। এখন সাইকেল পাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে। পড়ুয়ারাও নতুন সাইকেল পেয়ে উচ্ছ্বসিত। তাদের কথায়, এতে সময় বাঁচবে এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকা আরও সহজ হবে।

Post Views: 61

Continue Reading

Previous: পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’
Next: রাজস্থানে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৬, জখম একাধিক

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.