Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দু চাকায় অন্য এক ‘রানার’ মাধব

দু চাকায় অন্য এক ‘রানার’ মাধব

Online Desk জানুয়ারি 23, 2024
ranar.png

শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুর : ‘দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার৷’ সুকান্ত ভট্টাচার্যর লেখা ‘রানার’ কবিতার লাইনগুলি যেন তার মূলমন্ত্র। খবর পড়ানোর নেশা নিয়েই বিভিন্ন এলাকা ঘুরে রোজ দীর্ঘ পথ পাড়ি দেন মাধব চক্রবর্তী। বয়সের ভারকে কার্যত তোয়াক্কা না করেই সাইকেল চালিয়ে সংবাদপত্র পাঠের উপকারিতা বোঝান বালুরঘাটের এই ‘রানার’।শহর লাগোয়া চকভৃগুর ডাকরা এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী মাধববাবু যেন কবির লেখা সেই কবিতার হুবহু এক রানার৷ তবে এক্ষেত্রে চিঠির বোঝা নয়, খবরের কাগজের বোঝা হাসিমুখে বয়ে নিয়ে চলেছেন দীর্ঘ ৪৫ বছর ধরে৷ চলাচলের সঙ্গী সাইকেলটিই যেন তার আস্ত একটি বাড়ি৷ কি নেই সেখানে, হরেকরকম খবরের কাগজ থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিস, ছাতা, গামছা সবই রয়েছে সেই সাইকেলটিতে। পথ চলতি মানুষের হাতে সংবাদপত্র তুলে দেন তিনি। তার সঙ্গে সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা মানুষকে বোঝান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়কালীন সময়ে ওপার বাংলা থেকে এপারে চলে এসে আশ্রয় নেন বালুরঘাটের ভূষিলাতে৷ পরে মাধববাবুর ঠিকানা বদলে যায় ডাকরায়৷ ওপারেও পেপার বিক্রি করতেন তিনি৷ তবে তা পেশা নয়, ছিল নেশা৷ এপারেও যেন সেই নেশায় ভোর চারটায় ঘুম থেকে উঠে বালুরঘাট থেকে বোল্লা অবধি বিভিন্ন গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে রোজ বিলি করেন প্রায় ২০০ পেপার৷ এমন ভাবনা থেকেই বয়সকে উপেক্ষা করে দুর্বার গতিতে রোজ ছুটে বেড়ান তিনি। যাকে দেখে শুধু পড়শিরাই নয়, অবাক হন অল্প বয়সী সহকর্মীরাও।

Post Views: 156

Continue Reading

Previous: “সুভাষচন্দ্র দেশের প্রথম প্রধান মন্ত্রী হলে দেশ খন্ডিত হত না” – শুভেন্দু
Next: নেতাজির জন্মদিনে একই মঞ্চে তৃনমূল – সিপিএম

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.