স্পোর্টস ডেস্ক : তার হাতে ভারতীয় ফুটবল বিদেশী কোচদের হাতে গত ৩ বছরে একটা জয়ের জন্য মুখিয়ে থাকত। ফিফা রাঙ্কিংয়ে তলানিতে থাকা দলদের কাছে পর্যদস্ত হত তারাই এবারে ওমানের মত ফিফা রাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলকে।এরফলে কাফা নেসনস কাপে ব্রঞ্জ নিশ্চিত ভারতের। এ দিন ৫৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ওমানের পরিবর্ত ফরোয়ার্ড জামিল সালিম আল ইয়াহমাদি। ৮০ মিনিটের মাথায়উদান্ত সিং-য়ের অসাধারণ গোলে সমতা আনে ভারত।
শেষ পর্যন্ত ম্যাচ টাই ব্রেকারে গড়ালে ভারতের প্রথম দু’টি শটে গোল করেনলালিয়ানজুয়ালা ছাঙতে ওরাহুল ভেকে। কিন্তু প্রথম দু’বারেই ব্যর্থ হন আল সাদি ও আল খাবি। পরের দুই রাউন্ডেআনোয়ার আলির শট গোলকিপার আটকে দিলেওজিথিন এমএস গোল করেন। তবে পরপর দু’টি শটে গোল করেন ওমানের আল রুশাইদি ও আল ঘাসানি।
শেষ রাউন্ডে উদান্ত সিং ব্যর্থ হওয়ায় ওমানের আল ইয়াহমাদির বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েন গুরপ্রীত। বহু যুদ্ধের নায়ক ভারতীয় গোলকিপার মাথা পুরোপুরি ঠাণ্ডা রেখে দুর্দান্ত দক্ষতায় ওমানের তারকা ফরোয়ার্ডের শট আটকে দেন ম্যাচ জিতে নেন।
