Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অপারেশন সিঁদুরের পর রবিবার প্রথম ক্রিকেটের ময়দানে মুখোমুখি ভারত ও পাকিস্তান

অপারেশন সিঁদুরের পর রবিবার প্রথম ক্রিকেটের ময়দানে মুখোমুখি ভারত ও পাকিস্তান

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_122807.jpg

ওঙ্কার ডেস্ক : অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের সীমান্তের সংঘাত দেখেছে গোটা বিশ্ব। যার পর থেকে দুই দেশের সম্পর্ককে গ্রাস করেছে শীতলতা। এই আবহে দুবাইয়ে বাইশ গজে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। দেশপ্রেমের সঙ্গে খেলার সম্পর্ক বরাবরাই আষ্টেপষ্ঠে জড়িয়ে থাকে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রতিযোগিতা থাকলে তা দুই দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে বাড়তি জাত্যাভিমান তৈরি করে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন বিশ্ব সেরা। এই সিরিজের প্রথম ম্যাচে ওমানকে পরাজিত করেছে পাকিস্তান। অন্য দিকে আমিরশাহির বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ভারতের টি-টোয়েন্টি নেতৃত্বে ভরসার জায়গায় রয়েছেন সূর্যকুমার যাদব। যদিও পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। যা নিয়ে চলছে চর্চা। রবিবারের ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়ে কে জয়লাভ করে সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। দুই দেশের মধ্যে চার দিন ধরে চলে সংঘাত। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক বিছিন্ন করার দাবি জোরালো হয়। তবে ভারত সরকারের নীতি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিষিদ্ধ হলেও, আইসিসি বা এসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলতে বাধা নেই।

Post Views: 107

Continue Reading

Previous: সিএবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস সৌরভের কমিটি,বাদ পড়লেন যোগ্যরাও
Next: ভারত পাক যুদ্ধর মেজাজই উধাও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.