Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত পাক যুদ্ধর মেজাজই উধাও

ভারত পাক যুদ্ধর মেজাজই উধাও

Online Desk সেপ্টেম্বর 14, 2025
india-vs-pakistan-185417639-16x9.jpg

স্পোর্টস ডেস্ক : ১৪ সেপ্টেম্বর, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বল গড়াবে দুবাইতে। কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত আগেই দিয়েছে। সুপ্রিম কোর্টও সুপ্রিম রায়ে তাই জানিয়েছেন। তবু নানা কথা, পক্ষে বিপক্ষে চলছেই। এরমধ্যেই জানা গেল অন্য এক তথ্য। মাঠে সূর্যকুমাা লড়াই করলেও, ম্যাচ নীরবেই বয়কট করবেন বিসিসিআইয়ের কর্তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর। কারণ, এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালই দুবাইতে পৌঁছননি।

আর যদি দুবাইও যানও, তাহলেও মাঠে যাবেন কিনা তা পরিষ্কার নয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাতিলের পক্ষে ভারতজুড়ে সমর্থকদের বেশ বড় অংশের মধ্যে ‘বয়কট ক্যাম্পেইন’ শুরু হয়েছে। রাজনৈতিক চাপানউতোরও চলছে। সেই বিতর্ক এড়াতে কি এই সিদ্ধান্ত ? তা নিয়ে অবশ্য কোনও কর্তাই মুখ খোলেননি। উল্লেখ্য, দুবাইয়ে এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচে বিসিসিআইয়ের সব শীর্ষ কর্মকর্তা এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজীব শুক্লা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য হিসেবে এই ম্যাচে স্টেডিয়ামে থাকতে পারেন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কিংবা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার না থাকার সম্ভাবনাই বেশি।

এমনকি এবারের ভারত-পাক ম্যাচ নিয়ে সাধারণদের মধ্যেও কাড়কাড়ি দেখা যায়নি। বিশ্বের যে প্রান্তেই এই ম্যাচ হোক না কেন, মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট। এশিয়া কাপে সেই ছবি দেখা যায়নি। এখনও পর্যন্ত ভারত-পাক এখনও পর্যন্ত সব টিকিটও বিক্রি হয়নি।

দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট ৬ বার। এর আগে তিনবার ওয়ান ডে ফরম্যাট ও তিনবার টি-২০ ফরম্যাটে ম্যাচ হয়েছে। ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এরআগে দুবাইয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ান ডে ফরম্যাটে পক দলকে হারিয়ে টিম ইন্ডিয়া।

Post Views: 95

Continue Reading

Previous: অপারেশন সিঁদুরের পর রবিবার প্রথম ক্রিকেটের ময়দানে মুখোমুখি ভারত ও পাকিস্তান
Next: যুদ্ধ নয়, শুল্কই বাড়ায় জটিলতা; ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে চিনের কড়া জবাব

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.