Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ নয়, শুল্কই বাড়ায় জটিলতা; ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে চিনের কড়া জবাব

যুদ্ধ নয়, শুল্কই বাড়ায় জটিলতা; ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে চিনের কড়া জবাব

Online Desk সেপ্টেম্বর 14, 2025
file-20181127-76770-1czlorr.jpg

ওঙ্কার ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার চিনকে নিশানা করে শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। তাঁর দাবি, ইউরোপীয় মিত্র দেশগুলি যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং চিনের পণ্যের উপরে ৫০ থেকে ১০০ শতাংশ আমদানি শুল্ক বসায়, তবে ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব। ট্রাম্পের বক্তব্য, চিনের হাতেই রাশিয়ার অর্থনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে। তাই শুল্ক চাপালে মস্কো দুর্বল হবে এবং চলমান যুদ্ধ থেমে যাবে।
এমন হুঁশিয়ারির জবাবে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই কার্যত মাত্র দু’টি বাক্যে মার্কিন রাজনীতিককে উত্তর দিয়েছেন। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “চিন কখনও যুদ্ধের পরিকল্পনা করে না, কিংবা যুদ্ধে যোগও দেয় না। যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না। বরং নিষেধাজ্ঞা বা শুল্ক সমস্যাগুলিকে আরও জটিল করে তোলে।”
বিশ্লেষকদের মতে, ওয়াং ই-এর এই মন্তব্যে স্পষ্ট, চিন কূটনৈতিক দিক থেকে নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে চাইছে। একদিকে  নেটোর দেশগুলি প্রকাশ্যে যুদ্ধবিরোধী অবস্থান জানালেও, অন্যদিকে পশ্চিমা দেশগুলির আরোপিত চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কার্যত অকার্যকর বলে তুলে ধরছে।
ট্রাম্পের দাবি, শুল্কই হল চিনকে চাপে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। তাঁর মতে, এই পদক্ষেপ নিলে ইউক্রেন যুদ্ধ দ্রুত থামানো সম্ভব। তবে চিনের বক্তব্য, অর্থনৈতিক চাপ কখনও স্থায়ী শান্তি আনতে পারে না। ফলে ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যে নতুন করে বাণিজ্যিক ও কূটনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে।

Post Views: 110

Continue Reading

Previous: ভারত পাক যুদ্ধর মেজাজই উধাও
Next: লন্ডনে “ইউনাইট দ্য কিংডম” সমাবেশে এলন মাস্ক ! বললেন, লড়াই করো অথবা মরো

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.