Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সঞ্জয় সেনকেই সন্তোষের কোচ হিসেবে আস্থা বাংলার

সঞ্জয় সেনকেই সন্তোষের কোচ হিসেবে আস্থা বাংলার

Online Desk নভেম্বর 21, 2025
Santosh-Trophy.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা : আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নির্বাচিত হলেন প্রত্যাষশিতভাবে সঞ্জয় সেন। গতবছর ৭ বছর পরে সন্তোষ ট্রফিতে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় কোচেস কমিটির সম্মানীয় সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সচিব রাকেশ ঝাঁ।

গতবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর সরাসরি সন্তোষের মূলপর্বে খেলবে বাংলা। টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে ঠিক হয়নি। তবে তাড়াতাড়ি অনুশীলন শুরু করবে বাংলা দল। প্রাথমিক ভাবে ফুটবলারদের ট্রায়ালে ডাকবেন সঞ্জয় সেন। তারপরই বেছে নেবেন চূড়ান্ত দল। শুক্রবারই তিনি আইএফএ-কে জানিয়ে দেবেন ট্রায়ালের দিনক্ষণ। ৫ জানুয়ারি থেকে শুরু হবে মূলপর্বের খেলা।

গত বছর সন্তোষজয়ীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য সরকার। এবছর সন্তোষ খেলার জন্য ফুটবলারদের আগ্রহ যে বেশ কয়েকগুণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এদিন সঞ্জয় সেন বললেন, চ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন ধরে রাখা আরও কঠিন। এবারে নতুন চ্যালেঞ্জ। তবে আমরা সরাসরি খেলব এটা একটা অ্যাডভান্টেজ আমাদের কাছে। ছেলেরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, তাই গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও নিজের দায়িত্ব পালন করে যাব। এবারও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।

প্রসঙ্গত, সন্তোষ ট্রফিতে সাফল্যের পর ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার আশা করেছিলেন সঞ্জয় সেন। সেই আশায় জল ঢেলে খালিদ জামিলকে কোচ করে ভারত। তাঁর নাম বিবেচিত না হওয়ায় যে হতাশা বাসা বেঁধেছিল আপাতত সন্তোষ ট্রফিতে পুষিয়ে নিতে প্রশিক্ষণে মনোনিবেশ কররতে চলেছেন সঞ্জয় সেন।

Post Views: 195

Continue Reading

Previous: ভারতীয় ফুটবললে অন্ধকার ! প্রধানমন্ত্রীকে চিঠি লাল হলুদের
Next: ভূমিকম্পে বাংলাদেশে মৃত্যু ৩ জনের, জখম অন্তত ৫০

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.