Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • ভূমিকম্পে বাংলাদেশে মৃত্যু ৩ জনের, জখম অন্তত ৫০

ভূমিকম্পে বাংলাদেশে মৃত্যু ৩ জনের, জখম অন্তত ৫০

Online Desk নভেম্বর 21, 2025
bd-earrth.jpg

ওঙ্কার ডেস্ক: জোরালো ভূমিকম্পে শুক্রবার সকালে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই প্রাকৃতিক বিপর্যয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। সেদেশের রাজধানী শহর ঢাকা এবং নরসিংদী, গাজীপুরে জখম হয়েছেন অন্তত ৫০ জন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত তিন জনের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। এক জনের নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের পড়ুয়া। আরেক জনের নাম সবুজ। ৩০ বছর বয়স ওই যুবকের। পাশাপাশি মৃত্যু হয়েছে ৮ বছর বয়সী এক শিশুরও। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বাংলাদেশের শ্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বহুতলের রেলিং ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস স্থল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এপার বাংলায় ক্ষয়ক্ষতি তেমন না হলেও বাংলাদেশে বহুতল ধসে পড়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

Previous: সঞ্জয় সেনকেই সন্তোষের কোচ হিসেবে আস্থা বাংলার
Next: বিহার নির্বাচনে ভরাডুবির পর ইন্ডিয়া জোট ছাড়তে পারে একাধিক শরিক

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
Chattagram.jpg

ইউনূসের পথেই কী হাঁটছে বিএনপি ! চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.