Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফিফার নির্বাসনের মুখে ফেডারেশন,কী বলছে দুই প্রধান!

ফিফার নির্বাসনের মুখে ফেডারেশন,কী বলছে দুই প্রধান!

Online Desk আগস্ট 28, 2025
aiff-player-release1-1755271297.jpg

স্পোর্টস ডেস্ক : ফেডারেশনকে চিঠি লিখে সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। অন্যথায় আবার ৩ বছর পরে নির্বাসন। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র তৈরি করে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর আগে ২০২২-এর ১৬ অগাস্ট ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা।

কারণ সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। সেই সময় নির্বাসন কাটাতে দ্রুত নির্বাচন করে একটি কমিটি তৈরি হয়েছিল । এআইএফএফের সভাপতি হয়েছিলেন কল্যাণ চৌবে। তখনই ঠিক হয়েছিল, সংবিধান তৈরি করে নতুন করে নির্বাচন হবে। তা নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে। যদিও রায় দান হয়নি। তাতেই এ বার ফের সঙ্কটে পড়ল ফেডারেশন।

শুধু তাই নয়, ক্লাব ফুটবলও অন্ধকারে ডুবল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে মোহনবাগান ও এফসি গোয়া দুই দলেরই খেলা আসন্ন। ৩০ অক্টোবরের মধ্যে এই সংবিধানকে অনুমোদিত না করতে পারলে দুই দলের ওপরই কোপ পড়বে। একইভাবে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের জন্য ইস্টবেঙ্গল মহিলা দল যোগ্যতা অর্জন করলে বাদ পড়বে তারাও। ফিফার সরাসরি নির্দেশ, ক্রীড়া বিল, ফিফা ও এএফসি-র নিয়ম অনুসারে দ্রুত নতুন সংবিধান তৈরি করতে হবে। তার সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো যৌথ চিঠিতে সংবিধান বাস্তবায়নের অচলাবস্থার কারণে ভারতের ফুটবলের ওপর গভীর নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার ফলে প্রশাসনিক ও পরিচালনাগত সঙ্কট হয়েছে। এরফলে ইস্টবেঙ্গলের মহিলাদের এএফসি কাপ যেমন ধাক্কা খাবে তেমনই অসুবিধা হবে মোহনবাগানের এএফসি কাপে খেলা। যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী।এদিন তিনি বললেন, ‘আমার মনে হয় ফিফার তরফে যেটা জানানো হয়েছে সেটাকে মান্যতা দিয়ে উপযুক্ত পথ অবলম্বন করা উচিত। আমি আশা করি তাঁরা সেটা করবেন। তবে আমার কাছে আরও একটা বিষয় আছে যারা ফুটবলপ্রেমী, যারা ফেডারেশনের সঙ্গে যুক্ত আগে ও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিকে মান্যতা দিয়ে কাজ করা উচিত। তবে আমি খুব আশাবাদী। যে ভারতীয় ফুটবল কখনও বন্ধ হবে না। ভারতবর্ষে ফুটবলের সমর্থক সবচেয়ে বেশি। যেকোনো খেলার থেকে। আমার মনে হয় সমস্যা মিটে যাবে।” আর মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বললেন, মোহনবাগান তো এএফসি কাপ খেলবে এমএলএ কাপ, কাউন্সিলর কাপ তো খেলবে না ভারতীয় ফুটবলের যারা, যারা দায়িত্বতে তারা ঠিক করুক।

Post Views: 293

Continue Reading

Previous: নিফটি ও সেনসেক্সের দাম কমেছে ১%, মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর সর্বনিম্ন
Next: ভারতকে নিশানা করে নিজের ক্ষতি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ক্ষোভ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.