স্পোর্টস ডেস্ক: খুশির খবর সানরাইজার্স হায়দরাবাদ দলের। পিঠের চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ান পেসার তথা তাদের অধিনায়ক প্যাট ক্যামিন্স। এদিনক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, ‘প্যাট কামিন্সের আবার স্ক্যান হয়েছে। আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনও নিষেধাজ্ঞা ছাড়া বল করতে পারবে। সিডনিতে আবার ওর পিঠের স্ক্যান করা হয়। যার ফলে আইপিএলে ফিরতে কোনও বাধা রইল না।”অস্ট্রেলিয়ান পেসার আজকে শুক্রবার ভারতে আসবে। বাকি আইপিএলে তাঁর সতীর্থ ট্রাভিস হেড এবং সানরাইজার্স দলের সঙ্গে যোগ দেবে। কামিন্সের স্ক্যান রিপোর্ট ভাল। যে পিঠের চোটের জন্য প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল, সেটা সেরে গিয়েছে।’এই সপ্তাহান্তে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স। বুধবার দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে। কিন্তু কামিন্সকে নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে ফিরবে।’ দলের সঙ্গে যোগ দেওয়ার পর আবার নেতার ভূমিকায় দেখা যাবে কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ঈশান কিষাণ। দুটি ম্যাচ জিতে চার নম্বরে রয়েছে হায়দরাবাদ।