Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিরোধীদের আপত্তি উপেক্ষা করে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ-সহ তিন বিল

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ-সহ তিন বিল

Online Desk এপ্রিল 16, 2026
parliament.jpg

ওঙ্কার ডেস্ক: বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার প্রবল হট্টগোলের মাঝেও সংবিধানের ১৩১ তম সংশোধনী পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি এদিন আরও দুটি বিল সংসদের নিম্নকক্ষে পেশ হয়েছে। যার মধ্যে একটি লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং অপরটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল।

ইন্ডিয়া জোট মহিলা সংরক্ষণের পক্ষে থাকলেও আসন পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করেছে। বুধবারই কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে মোদী সরকারের আনা এই বিলগুলির বিরোধিতার রণকৌশল স্থির করে ইন্ডিয়া ব্লক। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শুরুতেই মহিলা সংরক্ষণ বিল পেশ শুরু হতেই বিরোধিতা শুরু করে ইন্ডিয়া জোট। বিল পেশের আগেই ভোটাভুটির দাবি জানান কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল। কিন্তু বিল পেশের জন্য ভোটাভুটি হলেও এনডিএ শিবির জয়ী হয়। সংসদ সূত্রে খবর, বিলটি পেশের পক্ষে ভোট দিয়েছেন ২০৭ জন সাংসদ। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১২৬ জন সাংসদ। ভোটাভুটিতে বিল পেশের পক্ষে বেশি সংখ্যক সাংসদ থাকায় সেটি নিয়ে লোকসভায় আলোচনা শুরু হয়েছে। তবে এদিন রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহিলাদ্দের সংরক্ষণের জন্য বিলের পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। ২০২৩ সালে সংসদে বিলটি পাশ হয়েছিল। সে বারে বিরোধীরা এই বিলের পক্ষে ছিল। এতে বলা হয়েছিল জনগণনার পরে সংসদের আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর সেই আসনের ৩৩ শতাংশ সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য অপেক্ষা না করে আগেভাগে অর্থাৎ ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করতে চাইছে। আর তার ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করতে চাইছে মোদী সরকার। বিরোধীরা এই বিষয়টিতে আপত্তি করছে।

Post Views: 94

Continue Reading

Previous: চোট সারিয়ে আইপিএলে ফিরছেন কামিন্স
Next: মধ্যপ্রদেশে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ কলেজ ছাত্রীকে; আটকাতে আসা বন্ধুকে বেধড়ক মারের অভিযোগ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.