Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হার্দিকের তাণ্ডবে সিরিজের প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল জয় ভারতের, হতাশ করলেন শুভমন

হার্দিকের তাণ্ডবে সিরিজের প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল জয় ভারতের, হতাশ করলেন শুভমন

Online Desk ডিসেম্বর 10, 2025
ঊ20.jpg

স্পোর্টস রিপোর্টার : হার্দিক পান্ড্যর দুর্দান্ত ব্যাটিং-এ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১০১ রানে হারালো দক্ষিণ আফ্রিকাকে। মঙ্গলবার কটকের বারবাটি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। তবে এদিন সবার লক্ষ্য ছিল শুভমন গিলের দিকে। টেস্ট এবং একদিনের ভারতীয় টিমের অধিনায়ক মাঠে ফিরে কেমন পারফরম করেন সেদিকে সবার আগ্রহ ছিল। কিন্তু টি-২০ দলের সহ অধিনায়ক এদিন হতাশ করলেন। ২ বলে ৪ রান করে তিনি আউট হন। তবে বারবাটি স্টেডিয়ামে আসা দর্শকদের মন জয় করে নিলেন হার্দিক পান্ড্য। মাত্র ২৮ বলে ৫৯ রান করে এদিন তিনি রাজকীয় ভাবে একটা ঝড় ইনিংস উপহার দিলেন।

একই সঙ্গে বোলিং-এও দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারত। কটকে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১২.৩ ওভারে মাত্র ৭৪ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। হার্দিকও বল হাতে একটি উইকেট তুলে নেন। এদিন বুমরাহ ১০০টি টি-টোয়েন্টি উইকেটের মাইলস্টোন ছুঁলেন। ক্রিকেট ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই কমপক্ষে ১০০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। এই জয়ের ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

Post Views: 207

Continue Reading

Previous: বিয়ে ভাঙছে উদয়-অনামিকার!! নতুন গুঞ্জন টলিপাড়ার অন্দরে
Next: এইচ ১বি ভিসায় স্যোশাল মিডিয়া খতিয়ে দেখে কর্মীদের ইন্টারভিউ পিছাচ্ছে আমেরিকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.