Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ে ভাঙছে উদয়-অনামিকার!! নতুন গুঞ্জন টলিপাড়ার অন্দরে

বিয়ে ভাঙছে উদয়-অনামিকার!! নতুন গুঞ্জন টলিপাড়ার অন্দরে

Online Desk ডিসেম্বর 10, 2025
fd.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় নায়ক-নায়িকার সংসার ভাঙার গল্প চলতেই থাকে। কেউ প্রকাশ্যে আনেন নিজেদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। আবার কেউ আড়ালেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অনুরাগী মহলে কৌতূহলের তো শেষ নেই। তাই তারকাদের জীবনের ছন্দপতন হলেই টের পান তাঁরা। আর শুরু হয় গুঞ্জন। এবার টলিপাড়ার গুঞ্জনে নাম দুই পরিচিত মুখের, অভিনেতা উদয় প্রতাপ সিং ও অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।
সম্প্রতি অনামিকা চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে উদয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেন। এরপরই শুরু হয় তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন। অবশেষে এই জল্পনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী নিজেই। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন, কোনও গুজবে যেন তাঁরা গুরুত্ব না দেন। বিচ্ছেদের খবরকে একেবারে উড়িয়ে দেন অনামিকা। অভিনেত্রী লেখেন, ‘কিছু তো লোকেরা বলবেই, কারণ লোকেদের কাজই হল নানা কথা বলা। দর্শক ও আমার কাছের মানুষের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিত্তিহীন গুজবে কান দেবেন না‌। ভগবান আপনাদের মঙ্গল করুক।’
এই মুহূর্তে উদয়কে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগায় প্রথমবার নায়কের চরিত্রে রয়েছে উদয়কে। অন্যদিকে, অনামিকাকেও বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিকে দেখেন দর্শক। ‘এখানে আকাশ নীল’-এর পরে বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেলেও সেভাবে নায়িকার চরিত্রে আর দেখা যায়নি। অনামিকা চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তবে তারকাযুগলের বিবাহবিচ্ছেদের খবর অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ।

Post Views: 104

Continue Reading

Previous: দিল্লিকেও হার মানালো কলকাতা; শহরে রাতে একিউআই ৩৪২
Next: হার্দিকের তাণ্ডবে সিরিজের প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল জয় ভারতের, হতাশ করলেন শুভমন

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.