Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অসাধারণ প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলে ডেম্পোর, ইস্টবেঙ্গলের পরে মোহনবাগানকেও আটকালো

অসাধারণ প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলে ডেম্পোর, ইস্টবেঙ্গলের পরে মোহনবাগানকেও আটকালো

Online Desk অক্টোবর 29, 2025
Goa.jpg

স্পোর্টস ডেস্ক : হবে ফয়সালা। আই লিগ জয় থেকে একাধিক খেতাব। ভারতীয় ফুটবলে একসময়ে ত্রাস ছিল গোয়ার ডেম্পো। তবে আর্থিক কারণে ডেম্পো ভারতীয় ফুটবল থেকে হারিয়ে যেতে থাকে বহু বছর। তবে ৯ বছর পরে কামব্যাক করেই বাজিমাত। ইস্টবেঙ্গলের পরে মোহনবাগানকেও আটকে দিল তারা। ৭০ কোটির বিশ্বকাপার সমৃদ্ধ দল মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে গোলই করতে পারলো না। ম্যাচ গোলশূন্য ড্র। অর্থাৎ ৩১ তারিখ সুপার কাপ ডার্বিতে ফয়সালা। নকআউটে পৌঁছতে গেলে জিততেই হবে মোহনবাগানকে।

ইস্টবেঙ্গলকে ড্র করলেই হবে। ম্যাচ শেষে মোহনবাগান কোচ হোসে মোলিনা বলেন, “এই ম্যাচে আমি ঠিকমতো পরিকল্পনা সাজাতে পারিনি। সেকারণে গোলের সামতে আমরা তেমন সাফল্য পাইনি। এই দোষটা সম্পূর্ণভাবে আমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করেছিলাম। তবে, আরও ভাল পারফরম্যান্স অবশ্যই করতে পারতাম। কিন্তু, গোল করতে না পারলে তো আর এইসব কথার কোনও দাম নেই! আগামী ম্যাচ ডার্বি। দুটো দলের কাছেই একেবারে মরণ-বাঁচন ম্যাচ। আগামী ম্যাচের জন্য আমরা একেবারে প্রস্তুত। আশা করছি, জয়ের সরণীতে ফিরতে পারব।”

ডেম্পোর বিরুদ্ধে হোসে মলিনা সামনে একা দিমিত্রি পেত্রাতোসকে রেখে ৪-২-৩-১ এ ছক সাজান। দলে একাধিক পরিবর্তন করেন হোসে মোলিনা। বিশাল কাইথ, টম অ্যালড্রেড এবং আব্দুল সামাদ ছাড়া বাকি আটজনকে বদলে ফেলেন। রক্ষণে টমের নতুন সঙ্গী হন দীপেন্দু। খেলার শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকে। তবে গোল করার মতো পরিস্থিতি কোনও দলই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন করেন মোলিনা। নামান ম্যাকলারেনকেও। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন, পেত্রাতোস, রবসনরা।

Post Views: 108

Continue Reading

Previous: দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইসিসি-তে তদন্তের দাবি আওয়ামী লীগের
Next: পার্ক স্ট্রিট হোটেলে খুনে ওড়িশা থেকে গ্রেফতার দুই হত্যাকারী; ধৃতদের জেরা করছে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.