Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্লে অফে পৌঁছেবে কেকেআর, মুম্বইকে হারিয়ে আশাবাদী রাহানে

প্লে অফে পৌঁছেবে কেকেআর, মুম্বইকে হারিয়ে আশাবাদী রাহানে

Online Desk মে 21, 2026
KKR.jpg

স্পোর্টস রিপোর্টার : ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লড়াই করে জয় পেল কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এ দু’দলের প্রথম সাক্ষাতে ছয় উইকেটে জয় পায় মুম্বই। ইডেনে সেই হারের মধুর প্রতিশোধ নিল কেকেআর। এই ম্যাচে জয় পাওয়ার ফলে ১৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল কেকেআর। অন্যদিকে, প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মুম্বই ১৩ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে নবম স্থানে আছে। কেকেআর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কি না এখনও স্পষ্ট নয়। তবে তারা অঙ্কের বিচারে এখনও লড়াইয়ে আছে।

খেলা শেষে রাহানে জানিয়েছেন, তাঁদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে আত্মবিশ্বাস। রাহানে বলেন, “প্রথম ছ’টা ম্যাচের পর আমরা বেশ কয়েক বার বসে আলোচনা করেছি। তার আগে আমরা খারাপ খেলছিলাম না। কিন্তু জিততে গেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলতে হয়। সেটাই হচ্ছিল না। কিন্তু আত্মবিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে গিয়েছে।”

প্রত্যাবর্তনের কৃতিত্ব দলের কোচ ও সাপোর্ট স্টাফদেরও দিয়েছেন রাহানে। তিনি বলেন, “ওই সময় কোচ ও সাপোর্ট স্টাফেরা সারাক্ষণ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। এক বারের জন্যও সাজঘরের পরিবেশ খারাপ হয়নি। আমরা ভাল ভাবে প্রস্তুতি নিয়েছি। তারই ফল পাচ্ছি।”

প্রথম কয়েকটি ম্যাচে কেকেআরের হয়ে বল করেননি ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন। তার পরেও তাঁকে খেলিয়ে গিয়েছে কেকেআর। গ্রিন বল শুরু করার পর থেকে তাঁর ব্যাটিংও ভাল হচ্ছে। গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত রাহানে। তিনি বলেন, “গ্রিন বল শুরু করার পরে বোঝা যাচ্ছে, ও কতটা তফাত গড়তে পারে। এই ফরম্যাটে ও বিশ্বের সেরা অলরাউন্ডাদের একজন।” পাশাপাশি, রভম্যান পাওয়েল, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনেরও প্রশংসা করেছেন রাহানে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা অনুকূল রায় ও কার্তির ত্যাগীর নামও শোনা গিয়েছে রাহানের মুখে।

তিনি বলেন, “অনুকূল, ত্যাগী দেখাচ্ছে, ওরাও এই দলের কতটা গুরত্বপূর্ণ ক্রিকেটার। বার বার চাপের মধ্যে ভাল খেলছে ওরা।”রবিবার গ্রুপ পর্বে দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে কেকেআর। আপাতত সেই ম্যাচের দিকে নজর রাহানের। তিনি বলেন, “আমরা একটা করে ম্যাচে ধরে এগোচ্ছি। আমাদের শেষ ম্যাচের আগে মুম্বই বনাম রাজস্থান ম্যাচ আছে। সেই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। তবে গত ছ’-সাতটা ম্যাচ যেভাবে খেলেছি, সেই মানসিকতা নিয়েই দিল্লির বিরুদ্ধে নামব। জয় ছাড়া কিছু ভাবছি না।”

Post Views: 79

Continue Reading

Previous: ‘এটা গণতন্ত্রের শ্বাসরোধ!’ সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে মতপ্রকাশে রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের
Next: দীর্ঘ তিন দশক পরে জয়ের স্বাদ পেল অ্যাস্টন ভিলা

সম্পর্কিত গল্প

DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026

You may have missed

DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026
kalyan-banerjee.png

‘বিজেপির কথায় উঠছে বসছে’, দলের প্রতীকের দাবিদার ঋতব্রত-পন্থী তৃণমূলকে নিশানা কল্যানের

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.