Skip to content
আগস্ট 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এটা গণতন্ত্রের শ্বাসরোধ!’ সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে মতপ্রকাশে রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

‘এটা গণতন্ত্রের শ্বাসরোধ!’ সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে মতপ্রকাশে রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

Online Desk মে 21, 2026
shubhendu-abhishek.png

ওঙ্কার ডেস্ক: সরকারি কর্মীদের মতপ্রকাশের অধিকার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। সম্প্রতি রাজ্য সরকারের সরকারি কর্মীদের জন্য জারি হওয়া একটি নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেই বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
উল্লেখ্য সরকারি নির্দেশিকায় দাবি করা হয়েছে, সরকারি কর্মীরা সংবাদমাধ্যমে সরকারের সমালোচনা করতে পারবেন না, অনুমতি ছাড়া টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিতে পারবেন না এবং সোশ্যাল মিডিয়াতেও সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে মতামত জানানো থেকে বিরত থাকতে হবে। প্রশাসনের একাংশের মতে, সরকারি কর্মীদের আচরণবিধি বজায় রাখতেই এই ধরনের নিয়মের কথা বলা হয়েছে। তবে তৃণমূল শিবিরের অভিযোগ, এর মাধ্যমে কার্যত সরকারি কর্মীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।
এই ইস্যুতেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এখন নীরবতাকেই প্রশাসনিক বাধ্যবাধকতা হিসেবে তুলে ধরা হচ্ছে। তাঁর অভিযোগ, সরকারি কর্মীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনিক শৃঙ্খলার আড়ালে ভয় ও নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশের জায়গা থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে সেই পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে।
অভিষেকের বক্তব্যে সরাসরি কেন্দ্রীয় শাসকদল বিজেপিকেও নিশানা করা হয়েছে। তাঁর দাবি, দেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে সরকারের সমালোচনা মানেই অসহিষ্ণুতা বা শাস্তির মুখে পড়া। তিনি বলেন, এটা শক্তিশালী প্রশাসনের লক্ষণ নয়, বরং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রবণতা। অভিষেক লেখেন, “এই মর্মান্তিক সার্কুলারটি শৃঙ্খলা সংক্রান্ত নয়, বরং দিল্লিতে বসে থাকা প্রভুদের প্রতি নিরঙ্কুশ আনুগত্য নিশ্চিত করার উদ্দেশ্যে বাকস্বাধীনতা খর্ব করা এবং মৌলিক অধিকারকে পদ্ধতিগতভাবে দমন করার একটি প্রয়াস। যখন কোনো সরকার সমালোচনা সহ্য করতে পারে না, তখন তারা ভিন্নমত দমন করতে শুরু করে। এটা শক্তি নয় এটা গণতন্ত্রের শ্বাসরোধ!”
যদিও প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। সূত্রের বক্তব্য, সরকারি আধিকারিকদের নির্দিষ্ট নিয়ম মেনেই চলতে হয় এবং বহুদিন ধরেই বিভিন্ন পরিষেবায় আচরণবিধি কার্যকর রয়েছে। সংবেদনশীল বিষয়ে অনুমতি ছাড়া মন্তব্য করলে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।

Post Views: 89

Continue Reading

Previous: ‘আইন নেই…’ রাষ্ট্রপুঞ্জে ৭১-র পাক গণহত্যার কথা মনে করালো ভারত
Next: প্লে অফে পৌঁছেবে কেকেআর, মুম্বইকে হারিয়ে আশাবাদী রাহানে

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.