Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাইট জার্সিতে একপ্রকার শেষ ম্যাচ খেলেও বিচলিত নন রাহানে

নাইট জার্সিতে একপ্রকার শেষ ম্যাচ খেলেও বিচলিত নন রাহানে

Online Desk মে 25, 2026
KKR.jpg

ওঙ্কার ডেস্ক : নিজেদের শেষ ম্যাচে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪০ রানে হেরে গেল কেকেআর। এই ম্যাচের আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় অজিঙ্কা রাহানের দল। ফলে এই ম্যাচের গুরুত্ব ছিল না। ঘরের মাঠে হেরে গিয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে থাকল কেকেআর। অন্যদিকে, আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া দিল্লি ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে থাকল। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই মরসুমে ব্যর্থ হল কেকেআর। ফলে দল নিয়ে প্রশ্ন উঠছে। অধিনায়ক আজিঙ্ক রাহানের হয়ত নাইট জার্সিতে শেষবার খেলে ফেললেন। যদিও ম্যাচের শেষে ইডেনের জনতাকে গোটা দল নিয়ে ধন্যবাদ দিলেন। আর বললেন,’ “প্রথম ছয় ম্যাচের পর আমরা যে জায়গায় ছিলাম এবং সেখান থেকে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছি, লিগে টিকে থেকেছি এবং সাহসী ক্রিকেট খেলেছি, তাতে আমাদের মানসিকতা এবং জেদের পরিচয় সকলেই দেখতে পেয়েছেন। দলের সকলকে নিয়ে আমি গর্বিত।

তিনি আরও বলেন, “অনেক ইতিবাচক দিয়ে নিয়ে মরসুমটা শেষ হল। মরসুমের প্রথমার্ধে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা কাজে লাগাতে পারিনি। সেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। আইপিএল লম্বা প্রতিযোগিতা। অনেক চাপের মুহূর্ত তৈরি হয়। তার পরেও আমরা শক্তিশালী থেকেছি, প্রতিটা ম্যাচে কঠোর মানসিকতা এবং চারিত্রিক দৃঢ়তা বজায় রেখেছি এবং দলের জন্য নিজের সেরাটা দিয়েছি। সাজঘরে প্রত্যেকে খুশি ছিলাম। দলের সকলে নিজেদের সেরাটা দিয়েছি। মরসুমটা আমাদের জন্য ভাল যায়নি ঠিকই। সেটা নিয়ে আমি হতাশও। কিন্তু সকলে যে লড়াইটা করেছে তার জন্য গর্বিত।”পিচটা একটু কঠিন ছিল শুরুর দিকে। আমি ভাল ব্যাট করছিলাম। চাইছিলাম অন্তত একজন ব্যাটারকে ক্রিজ়ে টিকে থাকুক। তাই ঝুঁকিও নিচ্ছিলাম এবং খুচরো রানেও ভরসা রেখেছিলাম।”

রাহানে জানিয়েছেন, “কিছু দিন বিরতির পর আবার সকলের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন।” কেকেআর অধিনায়কের কথায়, “অনেকেরই বিভিন্ন দায়বদ্ধতা রয়েছে। আপাতত সকলে শান্তিতে বাড়ি ফিরব। কিছুটা বিরতি নেব এবং তার পর একে অপরের সঙ্গে ফোনে কথা বলব ও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করব।”

Post Views: 84

Continue Reading

Previous: প্রকৃতির রোনষালে পুরাতন মালদার ভূতনি গ্রাম! ঘরছাড়া একাধিক মানুষ
Next: মুম্বই ছেড়ে রাজস্থানের পথে হার্দিক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.