Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রকৃতির রোনষালে পুরাতন মালদার ভূতনি গ্রাম! ঘরছাড়া একাধিক মানুষ

প্রকৃতির রোনষালে পুরাতন মালদার ভূতনি গ্রাম! ঘরছাড়া একাধিক মানুষ

Online Desk মে 25, 2026
Untitled.png

নিজস্ব সংবাদদাতা পুরাতন মালদা, ওঙ্কার ডেস্ক: গরমে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। এদিকে মালদা জেলাতে চলছে প্রকৃতির তান্ডবলীলা। সংবাদদাতা, মানিকচক ও পুরাতন মালদহ: মালদহ জেলার বিভিন্ন জায়গায় কালবৈশাখীতে বিপর্যস্ত বাসিন্দারা। ভূতনির অশোকনগরে চরম ক্ষতিগ্রস্ত প্রায় ১৫টি পরিবার। প্রবল ঝড়ে ঘরের চাল উড়ে গিয়ে পড়ল গাছের মাথায়। শিশুদের নিয়ে চৌকির নীচে ঢুকে প্রাণে বাঁচলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ইদুজ্জোহার আগে ঝড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তায় পড়েছে ওই পরিবারগুলি। তাদের সঙ্গে রবিবার দেখা করে সিপিএম নেতৃত্ব।
শনিবার রাতে কয়েক মিনিটের কালবৈশাখীতে মালদহ জেলার বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে অন্যতম মানিকচক ব্লকের ভূতনির অশোকনগর কলোনি। এই গ্রামেই বসবাস করেন শাজাহান শেখ, ফারুক শেখ, আনারুল শেখ, জিয়াউল হকেরা। শনিবার রাতে হঠাৎ ঝড় আসে এবং কিছুক্ষণের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। কারও বাড়ির চাল উড়ে পড়ল গাছের মাথায়, কয়েকজনের আবার কয়েকশো মিটার দূরে গিয়ে পড়েছে। প্রায় ১৫টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে থাকা খাদ্যসামগ্রী থেকে পোশাক, বইপত্র বৃষ্টির জলে ভিজে গিয়েছে। বাড়ির চাল উড়ে যাওয়ায় অনেকে আশ্রয়হীন। এবিষয়ে স্থানীয় গৃহবধূ মমতাজ খাতুন বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচেছি। কিছু বুঝে ওঠার আগেই ঘরের চাল দুমড়ে মুচড়ে উড়ে গিয়ে গাছের উপর পড়ে।
খবর পেয়ে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মালদহ জেলার বামনেতা দেবজ্যোতি সিনহা। গ্রাম থেকেই মানিকচকের বিডিও এবং জেলাশাসককে বিষয়টি জানান। তিনি বলেন, এত বড় ক্ষয়ক্ষতি হলেও ব্লক প্রশাসন বিষয়টি জানে না। কোনো জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বলেন, ব্লক প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেশরপুর বাঁধে থাকা বন্যা দুর্গত পরিবারগুলিকেও সাহায্য করা হবে।
এদিকে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত পুরাতন মালদহ শহরের ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনিতে ঘনঘন লোডশেডিং ও লো ভোল্টেজে নাজেহাল হলেন বাসিন্দারা।
লো ভোল্টেজের কারণে ফ্যান ব্যবহার করতে না পারায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয়। অনেকে গভীর রাতে জরুরি নম্বরে ফোন করে সমস্যার কথা জানান। তবুও পরিষেবা স্বাভাবিক হয়নি বলে দাবী বাসিন্দা দের। এদিকে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টির মধ্যেই সমগ্র এলাকা জলমগ্ন হয়ে যায়। তার সঙ্গে সমস্ত এলাকার নিকাশি ব্যবস্থা অতিরিক্ত খারাপ।
একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। দ্রুত সমাধান না হলে বিদ্যুৎ দপ্তরের অফিসে অভিযোগ জমা দেওয়া হবে। পুরনো জাতীয় সড়কের পাশে পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে ওই ওয়ার্ডে দু’হাজারের বেশি পরিবারের বসবাস। শনিবার রাতে প্রবল ঝড়বৃষ্টি থামলে পুরসভার সিংহভাগ ওয়ার্ডে বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি। তবে, ১১ নম্বর ওয়ার্ডের রাতে বিদ্যুৎ চলে যায় । ভোররাতের আগে বিদ্যুৎ এলেও লো ভোল্টেজ ছিল। ওয়ার্ডের বাসিন্দা অমিত ঘোষ বলেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অনেক বার ফোন করে সমস্যার কথা বলা হয়েছে। তাঁরা দ্রুত না আসায় অনেক ভোগান্তি হয়েছে।

Post Views: 80

Continue Reading

Previous: প্রতিহিংসার রাজনীতি করে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে না তো, প্রশ্ন বাবুল কুণালের
Next: নাইট জার্সিতে একপ্রকার শেষ ম্যাচ খেলেও বিচলিত নন রাহানে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.