Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লর্ডসে ভারতের মেয়েদের ঐতিহাসিক জয় ! গ্যালারিতে বসে আবেগতাড়িত সচিন

লর্ডসে ভারতের মেয়েদের ঐতিহাসিক জয় ! গ্যালারিতে বসে আবেগতাড়িত সচিন

Online Desk জুলাই 14, 2026
England.jpg

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে এই প্রথম ঐতিহ্যের লর্ডসে টেস্ট ম্যাচ জিতে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা। লর্ডসের গ্যালারি বসে ভারতীয় মহিলা দলের টেস্ট জয় উপভোগ করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৯৭৬ সাল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে খেলছে। লর্ডসে প্রথমবার টেস্ট খেলার সুযোগ পেয়েই ইতিহাসে নাম লেখালেন ভারতীয় মহিলারা।

স্মৃতি মন্ধনা, ক্রান্তি গৌড়,যশ্তিকা ভাটিয়া, রিচা ঘোষদের সৌজন্যে লর্ডস জয় করা হয়ে গেল হরমনপ্রীতদের। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৩ জুলাই দিনটি। রবিবারই জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিলেন হরমনপ্রীতরা। জিততে হল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের চার উইকেট তোলার দরকার ছিল। ৬ উইকেটে ১৩০ রান থেকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ইংল্য়ান্ড মহিলা দলের ইনিংস শেষ হয় ১৮৬ রান।

এদিন ২১ ওভারের মধ্যে ইংল্যান্ডের শেষ চারটি উইকেটের পতন হয়। চতুর্থ দিনের খেলার শুরুতেই ইংল্য়ান্ডের অ্যামি জোন্স (৫৪)-কে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন স্নেহ রানা। ভারতের ২৮৫ রানের জবাবে ইংল্য়ান্ড মহিলা দলের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানেই শেষ হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করে ভারতীয় মহিলা দল ৭ উইকেটে ৩৪১ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে।

ইংল্য়ান্ডকে জিততে হলে চতুর্থ ইনিংসে ৪৫৭ রান করতে হত। শেষ পর্যন্ত ব্রিটিশদের দ্বিতীয় ইনিংস ১৮৬ রানে শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ৫ উইকেট সহ লর্ডস টেস্টে মোট ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন ক্রান্তি গৌড়। প্রথম ভারতীয় মহিলা বোলার হিসেবে লর্ডস টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন অন্ধ্র প্রদেশের ২২ বছরের পেসার ক্রান্তি। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে লর্ডস টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হওয়ার নজির গড়েন যস্তিকা ভাটিয়া। দুই ইনিংস মিলিয়ে ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা করেন ১৫৩ রান (৮৩, ৭০)।

Post Views: 24

Continue Reading

Previous: কিশোর সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে খুন করে চম্পট ৪ বন্দির
Next: জিতে লিগ শুরু বাগানের

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.