Skip to content
মে 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারের বিশ্বকাপের থাকছে নতুন চমক, বিশ্বকাপে প্রথমবার হাফটাইম শো আনতে চলছে ফিফা

এবারের বিশ্বকাপের থাকছে নতুন চমক, বিশ্বকাপে প্রথমবার হাফটাইম শো আনতে চলছে ফিফা

Online Desk মে 14, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ফুটবল বিশ্ব কাপের লড়াই শুধু মাত্র ২২ গজে নয়। বর্তমান সময়ে এটি একটি মিউজিক্যাল পারফরমেন্স। এবারের বিশ্বকাপ একাধিক চমকে ভরা থাকবে বলে আগেই জানানো হয়েছিল। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আসন্ন টুর্নামেন্টের চূড়ান্ত যুদ্ধে প্রথমবার হাফটাইম শো আয়োজিত হবে। আর সেই মঞ্চে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। সেখানেই ইতিহাসে প্রথমবার বিরতিতে আয়োজন করা হবে পূর্ণাঙ্গ অনুষ্ঠান। পুরো শো কিউরেট করছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। সংস্থার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নাম ঘোষণা করে বলেন, ‘বিশ্বকাপ ২০২৬ ফাইনালের হাফটাইম শো সত্যিই বিশেষ মুহূর্ত হতে চলেছে। বিশ্লেষকদের মতে, গোটা পরিকল্পনার মাধ্যমে আসলে বিশ্বকাপকে আমেরিকান সুপার বোলের ধাঁচে নিয়ে যেতে চাইছে ফিফা। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে বড় ক্রীড়া ইভেন্টের আকর্ষণ হাফটাইম কনসার্ট। এবার সেই মডেল অনুসৃত হবে বিশ্বকাপ ফাইনালে। ২০১২ সালে সুপার বোল হাফটাইম শো করেছিলেন ম্যাডোনা। শাকিরার ২০২০ সালে জেনিফার লোপেজের সঙ্গে পারফরম্যান্সের অভিজ্ঞতা রয়েছে। এবার তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে কে-পপ সুপারগ্রুপ বিটিএস। ফিফার বক্তব্য, এই অনুষ্ঠান যুক্ত থাকবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’র সঙ্গে। যে প্রকল্প শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে। ইনফান্তিনোর কথায়, ‘সংগীত, ফুটবল এবং শিশুদের জীবন উন্নত করার যৌথ লক্ষ্য—সব কিছু এই মঞ্চে একসঙ্গে দেখা যাবে।’

Post Views: 18

Continue Reading

Previous: দিল্লিতে ব্রিকস্ সম্মেলনে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Next: হরমুজ প্রণালীর কাছে ধাও-জাহাজে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ভারতীয় নাবিক

সম্পর্কিত গল্প

Untitled.png

ফের উপ্তত্ত মণিপুর!

Online Desk মে 14, 2026
rekha-gupta.jpg

সপ্তাহে দু দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, জ্বালানি উদ্বেগের মাঝে বড় ঘোষণা দিল্লি সরকারের

Online Desk মে 14, 2026
kujnal.jpg

‘তাপস, সজলদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে’, বিধায়ক হিসেবে শপথ নিয়ে বিস্ফোরক কুণাল

Online Desk মে 14, 2026

You may have missed

Untitled.png

ফের উপ্তত্ত মণিপুর!

Online Desk মে 14, 2026
rekha-gupta.jpg

সপ্তাহে দু দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, জ্বালানি উদ্বেগের মাঝে বড় ঘোষণা দিল্লি সরকারের

Online Desk মে 14, 2026
kujnal.jpg

‘তাপস, সজলদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে’, বিধায়ক হিসেবে শপথ নিয়ে বিস্ফোরক কুণাল

Online Desk মে 14, 2026
pmjay.jpg

১ জুন থেকেই রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী ভাবে আবেদন করবেন?

Online Desk মে 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.