ওঙ্কার ডেস্ক: সুইজারল্যান্ডের মতো ইস্পাত কঠিন ডিফেন্স ভেঙে জয়। চেষ্টা শুধু চেষ্টা, লাগাতার চেষ্টা এবং গোল। এই জয় পুরোটা এল টিমগেম খেলে। আর্জেন্টিনা জিতল ৩-১ গোলে ম্যাচ শেষে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা, জুলিয়ান আলভারেজের বিশ্বমানের গোল! টিমগেমে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেন মেসিরা।
শুরু থেকেই ঝড় তোলে আর্জেন্টিনা। ম্যাচের ৯ মিনিটে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট সুইজারল্যান্ড ডিফেন্সে প্রতিহত হয়,এবং কর্নার পায় আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির নেওয়া সেই কর্নার ফের বাইরে চলে যায়। কিন্তু এরপরের কর্নারেই বাজিমাৎ। খেলার ১০ মিনিটে, ফের কর্নার নেন ‘এলএম১০’ এবং সেই বলে দুরন্ত হেড করে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ২০ মিনিটের মাথায়, সুইস ফরোয়ার্ড জিব্রিল সো-র শট সহজেই তালুবন্দি করেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দুই দলের তরফেই আক্রমণ এবং প্রতি আক্রমণ আসতে থাকে। তবে আর কোনও গোল হয়নি। কিন্তু একাধিক ফাউল চোখে পড়ল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে, লিওনেল মেসির থ্রু বল পেয়ে বক্সের বাইরে থেকে নাহুয়েল মোলিনার শট ব্লক হয়ে যায়।লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে আর্জেন্টিনা। ম্যাচ চলে যায় আর্জেন্টাইন আক্রমণ বনাম সুইজারল্যান্ড ডিফেন্স। খেলার ১০৭ মিনিটে, ক্রিশ্চিয়ান রোমেরোর হেড বাইরে উড়ে যায়। এরপর ১১২ মিনিটে, মেসির শট সেভ করেন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল। কিন্তু তারপরেই সেই বিশ্বমানের গোল। হোসে ম্যানুয়েল লোপেজের অ্যাসিস্ট থেকে বল পান জুলিয়ান আলভারেজ। এরপর বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে টপ রাইট কর্নার দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। অনবদ্য গোল। বিশ্বমানের স্ট্রাইক এবং দুর্দান্ত একটি মুহূর্ত। ম্যাচে ফের লিড নেয় আর্জেন্টিনা।
ম্যাচের ১২১ মিনিটে, লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। মেসি কোনও গোল করেননি। তিনি গোল করিয়েছেন। অ্যাসিস্ট করেছেন এবং সতীর্থরা গোল করেছে। অর্থাৎ, টিমগেমে বাজিমাৎ করল আর্জেন্টিনা। উল্লেখ্য, সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন মেসি। আজকের ম্যাচেও তাই। বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ছেন। দুরন্ত গতির মুভ, কাট করে ভিতরে ঢুকেই আক্রমণ। লিওনেল মেসি আসলেই ম্যাজিশিয়ান। তিনি কাউকে পরোয়া করেন না।সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে মেসিরা।