Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সেবাশ্রয়ের গাফিলতিতে পা হারানো মহিলাকে ডেকে পাঠাল স্বাস্থ্যভবন

সেবাশ্রয়ের গাফিলতিতে পা হারানো মহিলাকে ডেকে পাঠাল স্বাস্থ্যভবন

Online Desk জুলাই 12, 2026
OO.jpg

ওঙ্কার ডেস্কঃ সেবাশ্রয় ‘কেলেঙ্কারি’ নিয়ে নতুন করে এফআইআর দায়ের হল ডায়মন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার এফআইআরে নাম অভিষেকের পিএ সুমিত রায়েরও।
শুধু তাই নয়, এই ঘটনার জল গড়াল রাজ্যের স্বাস্থ্য দফতরেও। ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারকে স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামিকাল সকাল ১১টায় নথিপত্র সহ ওই পরিবারকে ডাকা হয়েছে। তাঁদের যাবতীয় অভিযোগ শুনবে স্বাস্থ্যভবন।
সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়েরও। অভিষেকের সেবাশ্রয়ে ‘বেনিয়ম’ পরিচালনার ক্ষেত্রে যাঁর অবদান ছিল বিরাট। শুধু তাই নয়, ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবনও। এবার ভুক্তভোগীর কাছ থেকে সরাসরি যাবতীয় অভিযোগ শুনতে চান স্বাস্থ্য কর্তারা।
পালাবদল হতেই সেবাশ্রয়ের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ছিল। দিন দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল জলজ্যান্ত প্রমাণ। চিকিৎসা পরিষেবার আশায় সেবাশ্রয়ে গিয়ে খেসারত দিতে হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাসকে। অভিযোগ, সেবাশ্রয়ের ‘ভুল’ চিকিৎসায় এক পা খুইয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর পরিবার।

Continue Reading

Previous: সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা
Next: এখনও অবৈধ সরকার চলছে বাংলাদেশে, হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কটাক্ষ দিলীপের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.