Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এখনও অবৈধ সরকার চলছে বাংলাদেশে, হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কটাক্ষ দিলীপের

এখনও অবৈধ সরকার চলছে বাংলাদেশে, হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কটাক্ষ দিলীপের

Online Desk জুলাই 12, 2026
DI.jpg

ওঙ্কার ডেস্কঃ স্বদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। আর তাতেই বাংলাদেশের ক্ষমতাসীন সরকার থেকে বর্তমান বিরোধী, সকলেই তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন, ফাঁসিকাঠে ঝুলতেই হবে। এনিয়ে এবার মুখ খুললেন এ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
তারেক প্রশাসনের বৈধতাকেই কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘ওখানে এখনও অবৈধ সরকার চলছে। বাংলাদেশে যা চলছে, তা ঠিক হচ্ছে না। হাসিনা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। উনি দেশে ফিরতেই পারেন। তবে এটাও ঠিক, গত ২-৩ বছর ধরে বাংলাদেশে যা যা ঘটেছে, তা একেবারেই ঠিক ছিল না। আমরা চাই, ওখানে নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করুক। আর তাছাড়া এটা ওই দেশের ব্যাপার। আশা করি, ওরা সব সামলে নেবে।”
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের ফলে দীর্ঘতম মেয়াদে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়। তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। এখনও ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন তিনি। সেখান থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, প্রাণ গেলেও স্বদেশে তিনি ফিরবেন এবং ডিসেম্বরের মধ্যেই ঢাকায় পা রাখবেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সে দেশের শাসক-বিরোধী শিবির অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সবাই একযোগে সরব হয়েছেন।

Post Views: 27

Continue Reading

Previous: সেবাশ্রয়ের গাফিলতিতে পা হারানো মহিলাকে ডেকে পাঠাল স্বাস্থ্যভবন
Next: মাতৃকালীন ছুটি দয়া নয় সাংবিধানিক অধিকার; সাফ জানিয়ে দিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026

You may have missed

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026
Untitled.png

খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

Online Desk জুলাই 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.