Skip to content
জুলাই 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

Online Desk জুলাই 12, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সুইসদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জয় পেলেও লিওনেল মেসি কার্যত ‘বোতলবন্দি’ ছিলেন। গোটা ম্যাচে সুইস ডিফেন্ডারদের কড়া নজরদারিতে থাকায় এবারের বিশ্বকাপে প্রথমবার গোলশূন্য আর্জেন্টিনার অধিনায়ক। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়। অন্যদিকে, লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সুইস কোচ। এ বারের বিশ্বকাপে রবিবারের ম্যাচে প্রথম গোল পেলেন না মেসি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে বার বার তাঁর চেষ্টা ব্যর্থ হওয়ায় কিছুটা বিরক্ত দেখাচ্ছিল মেসিকে। দ্বিতীয়ার্ধে সুইৎজ়ারল্যান্ডের একটি ফ্রিকিককে কেন্দ্র করে মেজাজ হারান মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি করা মানব দেওয়ালে ছিলেন মেসিও। সে সময় পর্তুগিজ রেফারি একটি নির্দেশ দেন। যা পছন্দ হয়নি মেসির। তিনি আপত্তি জানান। এর পর পিনেইরো কড়া ভাবে কিছু একট বলার চেষ্টা করতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সঙ্গে সঙ্গে তিনি আঙুল উঁচিয়ে রেফারিকে বলেন, ‘‘আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলুন। অসম্মান করে আমার সঙ্গে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে ঠিক করে কথা বলছি।
আপনাকেও ঠিক ভাবে কথা বলতে হবে।’’ মেসির ক্ষোভ দেখে আর কথা বাড়াননি রেফারি। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
৩৮ বছরের পিনেইরো কড়া ধাঁচের রেফারি হিসাবেই পরিচিত। অতিরিক্ত কার্ড দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন। এ বারের বিশ্বকাপেই সুইৎজ়ারল্যান্ড বনাম বসনিয়া ম্যাচে রেফারিং করেছিলেন পিনেইরো। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান। এর পর শেষ ষোলোয় কানাডা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেখানে অনেক শান্ত ছিলেন। মাত্র দু’টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। পিনেইরো সম্পর্কে খোঁজ খবর নিয়েই খেলতে নেমেছিলেন মেসিরা। তাঁকে সম্ভবত মাত্রাতিরিক্ত প্রভাব তৈরি করতে দিতে চাননি মেসি। তাই সুযোগ পেয়েই রোনাল্ডোর দেশের রেফারিকে নিজের ওজন মনে করিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

Post Views: 35

Continue Reading

Previous: বিবেক লজ্জা বলে কিছুই নেই, মমতা দির ছবি বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন কুণাল
Next: নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

সম্পর্কিত গল্প

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026

You may have missed

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026
Untitled.png

খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

Online Desk জুলাই 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.