Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিবেক লজ্জা বলে কিছুই নেই, মমতা দির ছবি বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন কুণাল

বিবেক লজ্জা বলে কিছুই নেই, মমতা দির ছবি বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন কুণাল

Online Desk জুলাই 12, 2026
kunu-kaku.jpg

ওঙ্কার ডেস্কঃ শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল, রাজ্য কমিটির শীর্ষ পদাধিকারীদের নাম ঘোষণা করেছিল। রাজ্য সভাপতি করা হয়েছিল বিপ্লব মিত্রকে এবং কার্যকরী সভাপতি হন জাভেদ খান। শনিবার একযোগে ঘোষণা করা হয় জেলা কমিটি ও একঝাঁক মুখপাত্রের নাম। আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিঁধে কুণাল ঘোষ লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে, ছবি বাদ দিয়ে যে বা যারা ‘আসল তৃণমূল’ সাজছেন, তাঁরা এই মহিলাকে এখনও ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন?” প্রশ্ন তুলেছেন, “ফেসবুকে দুএকটা পোস্ট দেখছি, এতকাল পর মমতাদির ছবি ছাড়া স্টিকার, কে কী পদ পেলেন। বিবেক, লজ্জা বলে কিছু নেই?”
নতুন কমিটির নেতাদের নিশানা করে তিনি লিখেছেন, “এক একটা নাম দেখুন। মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে এদের কী কী ভূমিকা ছিল বা হত ভেবে নিন। বাকিটা সময়, মানুষ আর দলের কর্মীদের বিবেচ্য।”
রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই একের পর এক চাল চালছে এই ‘বিদ্রোহী’ শিবির। দুই ভাগে বিভক্ত দুই তৃণমূলের অবস্থান ঠিক কী হয়, এখন এটাই দেখার।

Post Views: 31

Continue Reading

Previous: ফের হরমুজে ভারতীয় জাহাজে হামলা; উদ্ধার ১০ জন নাবিক, নিখোঁজ ১
Next: খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

সম্পর্কিত গল্প

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026

You may have missed

Untitled.png

রামমন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিওয়ালের

Online Desk জুলাই 12, 2026
NEPAL.jpg

নেপালে জেন জি বিদ্রোহ! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তিন যুবকের ‘আত্মাহুতি’

Online Desk জুলাই 12, 2026
ARJUN-MM.jpg

নির্মল ঘোষ গ্রেফতার হবেনই, কটাক্ষ অর্জুন সিংয়ের

Online Desk জুলাই 12, 2026
Untitled.png

খেলার মধ্যেই মেজাজ হারালেন লিও মেসি, রেফারিকে বললেন ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন’

Online Desk জুলাই 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.